বিনোদন

প্রকাশ্যে ‘স্কুইড গেম টু’-এর টিজার

প্রকাশ্যে 'স্কুইড গেম টু'-এর টিজার দেখাচ্ছে একটি চোখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি চোখের মধ্যে লুকানো রয়েছে নম্বর 2 সহ একটি লাল আলো, যা ‘স্কুইড গেম টু’ এর টিজার নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

খেলায় জিততে না পারলেই মৃত্যু! আর জিততে পারলে অ্যাকাউন্টে ঢুকবে বড় অংকের অর্থ। এই ভয়ংকর খেলা আবারও ফিরছে। রবিবার নেটফ্লিক্সের তরফ থেকে টিজার প্রকাশ করে জানানো হয়েছে, ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় সিজন আসছে।

টিজারের ক্যাপশনে লেখা হয়েছে, ‘রেড লাইট… গ্রিন লাইট।’ টিজারের পাশাপাশি পরিচালক হোয়াং দং-হিউক ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ছোট বার্তা। লিখেছেন, ‘স্কুইড গেমের প্রথম সিজন তৈরি করতে লেগে গিয়েছিল ১২ বছর। কিন্তু জনপ্রিয় হতে সময় নিয়েছে মাত্র ১২ দিন। সবাইকে ধন্যবাদ। জি-হান আবারও ফিরছে।’

টিজার প্রকাশ পাওয়ায় ভক্ত মহলে তৈরি হয়েছে উন্মাদনা। অনেকেই লিখেছেন, ‘আর অপেক্ষা করতে পারছি না’।

স্কুইড গেম’ ড্রামা সিরিজের লেখক ও পরিচালক হোয়াং দং-হিউক। জীবন যুদ্ধে পরাজিত, সমস্যায় জর্জরিত এবং গভীর হতাশাগ্রস্ত কিছু মানুষের গল্প নিয়ে নির্মাণ হয়েছে ‘স্কুইড গেম’ ড্রামা সিরিজটি। অদ্ভুত এক খেলায় মাততে দেখা যায় তাদের। এতে অভিনয় করেছেন লি জাং-জায়ে, পার্ক হেই সু, হিউ সাং তে, ওয়াই হা জুনসহ অনেকেই। সিরিজটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন গং ইয়ো।

সূত্র: ভ্যারাইটি

বিষয়:নেটফ্লিক্স স্কুইড গেম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…