বিনোদন

শরীরে অস্ত্রোপচার, দোয়া চাইলেন স্পর্শিয়া

স্পর্শিয়া শরীরে অস্ত্রোপচার, দোয়া চাইলেন স্পর্শিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

শরীরে অস্ত্রোপচার করানো স্পর্শিয়া, তার জন্য দোয়া চেয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শারীরিকভাবে ভালো নেই অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তিনি অ্যামেলোব্লাস্টোমা-তে আক্রান্ত। যার ফলে চোয়াল ও ঘাড়ের কাছে টিউমার আকৃতি দেখা যায়। এই রোগ থেকে আরোগ্য লাভের জন্য শরীরে অস্ত্রোপচার করাচ্ছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্ট দিয়ে অস্ত্রোপচারের কথা জানিয়ে দোয়া চেয়েছেন ‘কাঠবিড়ালি’ খ্যাত এই অভিনেত্রী।

স্পর্শিয়া লেখেন, আমার অ্যামেলোব্লাস্টোমা ধরা পড়েছে এবং গত কয়েকদিন ধরে অস্ত্রোপচারের আগের চিকিৎসা চলছিল। আজ নির্ধারিত অনুযায়ী অস্ত্রোপচার করা হচ্ছে। এই মুহূর্তে, আমি যোগাযোগ করতে বা আমার ফোন ধরতে পারছি না।

স্পর্শিয়া বলেন, কাজের সাথে সম্পর্কিত যেকোনো সমস্যার জন্য, দয়া করে হোয়াটসঅ্যাপে একটি বার্তা দিন। জ্ঞান ফিরে পাওয়ার পর আমি রেসপন্স করবো। সফল অস্ত্রোপচার এবং দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে আমার প্রার্থনা রাখার জন্য বিনীত অনুরোধ করছি।

বিষয়:অর্চিতা স্পর্শিয়াঅ্যামেলোব্লাস্টোমালিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…