চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় ‘স্পাইডার-ম্যান’ দেখতে দর্শকের চাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

আন্তর্জাতিক মুক্তির দিনে শুক্রবার (১৭ ডিসেম্বর) ঢাকার স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় মুক্তি পেয়েছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছেন, আন্তর্জাতিক বাজারে এই সিনেমা নিয়ে যেমন উন্মাদনা, সে তুলনায় ঢাকাতেও কোনো অংশে কম নয়।

সিনেমার টিকিট কেনার জন্য এমন হুড়োহুড়ি ২০১৯ সালের পরে আর দেখা যায়নি। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এবং ‘স্টার ওয়ার্স: দ্য রাইস অব স্কাইওয়াকার’-এর টিকিট নিয়ে এমন কাড়াকাড়ি দেখা গিয়েছিল।

টিকেটের চাহিদা এবং দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে অগ্রীম টিকেট বিক্রি শুরু করেছে স্টার সিনেপ্লেক্স। স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা এবং অনলাইনে টিকেট পাওয়া যাচ্ছে বলে জানায় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এর আগে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবির টিকেটের জন্য ভোর পাঁচটা থেকে স্টার সিনেপ্লেক্সের বস্ন্ধুরা সিটি শপিং মলে দর্শকদের দীর্ঘ সারি দেখা গিয়েছিল। এ ধরনের চাপ এড়াতে এবার আগে থেকেই টিকেট বিক্রি শুরু করছে জনপ্রিয় এ মাল্টিপ্লেক্স।

Banglabid

স্পাইডার-ম্যান সিরিজের নতুন ছবি ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ নিয়ে বিশ্বজুড়ে উম্মাদনা বেশ ক’মাস ধরেই। মুক্তির আগেই চলছে টিকেট নিয়ে কাড়াকাড়ি। গত ২৯ নভেম্বর শুরু হয় ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ ছবির আগাম টিকিট বিক্রি। আগাম টিকিট কিনতে দর্শকরা রীতিমতো হামলেই পড়েছিলেন এ ছবির টিকিট বিক্রির ওয়েবসাইটের ওপর। টিকিটের চাহিদা এত বেশি ছিল যে অতিরিক্ত ব্যবহারকারীর চাপ সামলাতে না পেরে ওয়েবসাইট ক্র্যাশ করেছিল।

করোনাকালীন সংকট কাটিয়ে নো টাইম টু ডাই, ভেনম: লেট দেয়ার বি কার্নেজ ও সাং চির মতো বড় বাজেটের সিনেমাগুলোর মুক্তিতে ধীরে ধীরে বক্স অফিসের খরা কাটতে শুরু করেছে। ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’ এর মাধ্যমে বক্স অফিস স্বাভাবিক সময়ের আমেজ ফিরে পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

‘স্পাইডার–ম্যান: নো ওয়ে হোম’ পরিচালনা করেছেন জন ওয়াটস। টম হল্যান্ড ছাড়াও অভিনয় করেছেন জেন্ডায়া, উইলেম ডেফো, জেমি ফক্স প্রমুখ। এই ছবিতে স্পাইডারম্যান বা পিটার পার্কারের ভূমিকায় ফিরেছেন টম হল্যান্ড।

Reneta

অ্যাডভেঞ্চারর্স-এন্ডগেম ছবিতে টনি স্টার্কের মৃত্যুর পর এই ছবিতে স্পাইডারম্যানের জীবন কার্যত অভিভাবকহীন। ট্রেলারে দেখা গিয়েছে পিটার পার্কার ড. স্ট্রেঞ্জের সঙ্গে দেখা করছেন। তারা আলোচনা করছেন মিস্টিরিও-র সেই ভিডিও ফুটেজ নিয়ে। ফুটে উঠেছে পিটারের পরিচয় জানার পর তাঁর জীবনের বিভিন্ন মানসিক টানাপোড়েন এবং ওঠাপড়া। ট্রেলারের শেষে দেখা গিয়েছে ড. অক্টোপাসকেও।

‘হোমকামিং’ ত্রয়ীর প্রথম পর্ব ‘স্পাইডার–ম্যান: হোমকামিং’ মুক্তি পায় ২০১৭ সালে, ২০১৯ সালে আসে ‘স্পাইডার–ম্যান: ফার ফ্রম হোম’ এবং সবশেষ পর্ব ‘স্পাইডার–ম্যান: নো ওয়ে হোম’। সনির প্রযোজিত ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় করে এই ত্রয়ী। শোনা গিয়েছিল, এই ছবির টম হল্যান্ডকে আর মাকড়সা মানবরূপে দেখা যাবে না। কিন্তু স্পাইডার ম্যানের ভক্তদের জন্য সুখবর। সিরিজের আরও একটি ত্রয়ী আসছে, আর সেখানে হল্যান্ডই থাকছেন। এটিও যৌথভাবে প্রযোজনা করবে সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট ও মার্ভেল স্টুডিওস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অ্যাভেঞ্জার্স: এন্ডগেমঢাকালিড বিনোদনসিনেপ্লেক্সসিনেমাস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

আইয়ুব বাচ্চুর জন্মদিনে ২০ গানে ‘উত্তরাধিকার’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নতুন মুখ

আগস্ট ১৫, ২০২৬

ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি

আগস্ট ১৫, ২০২৬

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ

আগস্ট ১৫, ২০২৬

নিয়মিত লীগ আয়োজনে ব্যর্থতা নিয়ে যত কথা

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT