চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলে হারা পিতার কান্নায় ট্রাইব্যুনালে বাকরুদ্ধ নিরবতা

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৯:৫৫ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, আদালত
A A
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবনের ছবি, বাংলার সংবাদ পরিবেশিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলে হারা পিতার কান্নায় ট্র্যালইব্যুনালে বাকরুদ্ধ নিরবতা

হত্যার পর কতগুলো লাশ একটি রিক্সা ভ্যানে চ্যাংদোলা করে তুলে স্তুপ করা হয়। এরপর রিক্সা ভ্যান থেকে একটি পুলিশ ভ্যানে লাশগুলোকে ফেলে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুনের তীব্রতা বাড়াতে লাশের মধ্যে কাঠের বেঞ্চ নিক্ষেপ করে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে হওয়া মামলায় সাক্ষ্য গ্রহণের সময় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আশুলিয়া ছয়জনের লাশ পোড়ানোর এই অমানবিক ভিডিও দৃশ্য ফুটে ওঠে।

আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনালের স্ক্রিনে প্রদর্শিত ভয়াবহ ওই দৃশ্যের দিকে তাকিয়ে হাউ মাউ করে কাঁদেন সাক্ষী দিতে আসা শহীদ আস-সাবুরের পিতা মো: এনাব নাজেজ জাকি। পুড়িয়ে ফেলার আগে গুলিবিদ্ধ ছেলের রক্তাক্ত চেহারা দেখিয়ে অশ্রুসিক্ত এই পিতা বলেন, ‘ঐ যে আমার ছেলে, ওই যে আমার ছেলে।’ এসময় ট্রাইব্যুনালে বাকরুদ্ধ নিরবতা নেমে আসে।

Banglabid

গত বছরের ৫ আগস্ট আশুলিয়া শহীদ আস-সাবুরের পিতা আজ সাক্ষীর জবানবন্দিতে বলেন, আমার ছেলেকে গত বছর ৫ই আগস্ট আশুলিয়া থানার সামনে গুলি করে হত্যা করা হয়। তারপরে তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আমার ছেলের পরিধেয় টি-শার্টের পোড়া অংশ এবং তার পোড়া শরীরের সাথে থাকা মোবাইল থেকে সিম বের করে অন্য একটি মোবাইলে সংযুক্ত করে লাশ সনাক্ত করা হয়। এই সংক্রান্তে দুটি ভিডিও আমার কাছে আছে। (ভিডিও সম্বলিত একটি পেনড্রাইভ ট্রাইব্যুনালে দাখিল করেন)। একপর্যায়ে এই ভিডিও দুটি আজ ট্রাইব্যুনালে প্রদর্শিত হয়।

ছেলে হত্যার সাক্ষ্য দিয়ে শহীদ আস-সাবুরের পিতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উস্কানিতে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে, সেসময়কার আশুলিয়া থানার ওসি, এসআই, কনস্টেবল এরা আমার ছেলেকে হত্যা করে।

‘এছাড়া ঢাকা উত্তরের উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ হেল কাফি, ডিবির এসআই আরাফাত হোসেন, ঢাকা ১৯ এর সাবেক এমপি সাইফুল ইসলামদের সহায়তায় ও মদদে পুলিশ এই হত্যাকান্ড চালায়। আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার ও শাস্তি চাই। যেভাবে আসামিরা আমার ছেলেকে পুড়িয়ে হত্যা করেছে, আমি সে ধরণের শাস্তি চাই।’

Reneta

আজকে পর্যন্ত এই মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।

আগামী বুধবার (২০ আগস্ট) পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনাল-১।

আজ ট্রাইব্যুনালে প্রসিকিউসন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম এবং গাজী এসএইচ তামিম শুনানি করেন।

এসময় অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। এদিকে এই মামলায় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে জেরা করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন।

আর এই মামলায় গ্রেফতারের পর রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে ছিলেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এই মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে গুম-খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে।

অন্য মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়।

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার, এর দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে।

দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অপরাধের বিচার কাজ চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালগুলিবিদ্ধমতিঝিলের শাপলা চত্বরমানবতাবিরোধী অপরাধমামলায় সাক্ষ্যলাশ পোড়ানোশেখ হাসিনাহেফাজতে ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT