চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় নির্বাচন: দেড় লাখ পুলিশের বিশেষ প্রশিক্ষণ রোববার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা রোভার স্কাউটের পোশাকে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে আগামীকাল রোববার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এই কর্মসূচির উদ্বোধন করবেন।

পুলিশ সদর দফতর জানিয়েছে, নির্বাচনকেন্দ্রিক আইন-শৃঙ্খলা রক্ষায় সারাদেশে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে।

ডিআইজি কাজী জিয়া উদ্দিন বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে আমরা সদস্যদের সব ধরনের প্রস্তুতি ও প্রশিক্ষণ দিচ্ছি।”

তিনি জানান, নির্বাচন ও আইন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে ইতোমধ্যে নয়টি প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে। এর মাধ্যমে সদস্যদের বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করা হবে।

পুলিশের মানবসম্পদ উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়া উদ্দিন আরও জানান, প্রশিক্ষণের অংশ হিসেবে দুটি প্রামাণ্যচিত্র, একটি অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, একটি সংক্ষিপ্ত ফিল্ম এবং একটি বুকলেট তৈরি করা হয়েছে।

Reneta

এ পর্যন্ত ১৫০ জন মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। আগামীতে ১৯টি প্রশিক্ষণ কেন্দ্রে ১,২৯২ জন ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি) তৈরির পরিকল্পনা রয়েছে, যারা মাঠপর্যায়ে সদস্যদের প্রশিক্ষণ দেবেন।

সারাদেশে পুলিশের ১৩০টি ছোট ও ৪টি বড় প্রশিক্ষণ কেন্দ্রে এসব কার্যক্রম পরিচালিত হবে। নির্বাচনের সময় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে সর্বাত্মক প্রস্তুত রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় সংসদদেড় লাখ পুলিশপ্রশিক্ষণলেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজস্বরাষ্ট্র উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন-ভারত-রাশিয়াসহ ৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পর দায়িত্ব ছাড়লেন ৪ সহকারী প্রক্টর

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে ফেনীর প্রবাসী শেখ ফরিদের মৃত্যু, মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির সামুদ্রিক সামরিক জোট গঠন

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT