খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক আহ্বান

খালেদা জিয়া, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, একটি অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক আহ্বান করা হয়েছে।
খালেদা জিয়ার মৃত্যুর পর মঙ্গলবার সকালে এভারকেয়ার হাসপাতালে ব্রিফিংয়ে এ কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দেশনেত্রীর মৃত্যুর খবরে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস আমাদের ফোন করেছিলেন। ওনারা বলেছেন উপদেষ্টা পরিষদের বৈঠক হবে ১০টায়।
সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সিদ্ধান্তগুলো নেওয়া হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






