বাংলাদেশ

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে রেলের বিশেষ নির্দেশনা

কুয়াশার মধ্যে ট্রেনের চলাচল, নিরাপত্তা নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘন কুয়াশার মধ্যে ট্রেনের চলাচল দেখানো ছবি, নিরাপত্তা ও সতর্কতা জরুরি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সারা দেশে চলছে শৈত্যপ্রবাহ। এই সময় ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা। তাই রেলপথে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

শুক্রবার ৩ জানুয়ারি রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা হ্রাস পাওয়ায় রানিং স্টাফদের (ট্রেন পরিচালনায় যুক্ত কর্মী) যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। রেলক্রসিংয়ে দায়িত্বরত কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

এছাড়া অরক্ষিত রেলক্রসিং পারাপারে পথচারীদের সতর্কতা এবং রেললাইনে অকারণে যাতায়াত পরিহার করতে নির্দেশনা ও পরামর্শ দিয়েছে রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে।

বিষয়:কুয়াশা রেলওয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…