চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যালগেরি’র বাংলা স্কুলে শিশুদের জন্য বিশেষ আয়োজন

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১১:৫৮ পূর্বাহ্ণ ০৪, নভেম্বর ২০২৫
প্রবাস সংবাদ
A A

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি’র বাংলা স্কুলের উদ্যোগে শিশুদের মধ্যে বিজ্ঞান বিষয়ে কৌতূহল সৃষ্টি করা এবং একই সঙ্গে প্রবাসে বাংলা ভাষা শেখার আনন্দ বৃদ্ধি করতে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা ও কার্যক্রম ভিত্তিক অনুষ্ঠান ‘বাংলা লার্নিং উইথ সায়েন্স এক্সপেরিমেন্ট ফান’ সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি’র সভাপতি ইকবাল রহমান, সাধারণ সম্পাদক আসিফ হোসেন, শিক্ষা সচিব ড. দেলোয়ার হোসাইন, বাংলা স্কুলের অধ্যক্ষ মো. আসজাদ হোসাইন, উপাধ্যক্ষ লতিফুন আহসিন ভূঁইয়া, অভিভাবক ও সুধীজনেরা।

শিশুদের শিক্ষাকে আনন্দময় করে তুলতে এই উদ্যোগের আয়োজক ছিল বিসিএওসি ক্যালগেরি বাংলা স্কুল ও অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এডুকেশন (AASEE)। ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও কমিউনিটি ব্যক্তিত্ব শিক্ষাবিদ ড. আনিস হক ও তাঁর দক্ষ টিম এই অনুষ্ঠানের নেতৃত্ব দেন।

অনুষ্ঠানে শিশুরা মানবদেহের গঠন, পেশীর কাজ, স্পাইনাল কর্ডের ভূমিকা ইত্যাদি বিষয়ে জানার পাশাপাশি আর্কিমিডিসের সূত্র (Archimedes’ Principle) নিয়ে মজাদার ব্যবহারিক পরীক্ষা করে। এসব কার্যক্রমের মাধ্যমে তারা জানতে পারে কীভাবে বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত এবং বাস্তবে প্রয়োগযোগ্য।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শিশুদের উচ্ছ্বাস, হাসি ও বিস্ময়।

অভিভাবকরা জানান, এই আয়োজন শুধু শিক্ষার মান উন্নত করছে না, বরং পরবর্তী প্রজন্মকে বিজ্ঞান, যুক্তি ও ভাষা শিক্ষার এক ভারসাম্যপূর্ণ পথে এগিয়ে দিচ্ছে।

Reneta

এমন উদ্যোগ শিশুদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বাড়ানোর পাশাপাশি বাংলা ভাষায় শেখার আগ্রহও জাগিয়ে তুলেছে।

আয়োজকরা জানিয়েছেন, এ ধরনের শিক্ষামূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাদের মতে, এমন কর্মসূচি শিশুদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরিবিজ্ঞানমনস্কবিশেষ আয়োজন
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ গোল খাওয়ার ম্যাচে কুরাসাওয়ের কোচ গড়লেন বিশ্ব রেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT