চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাল গালিচায় সোহেল রানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

গুরুত্বপূর্ণ অতিথি, বিশিষ্ট ব্যক্তিত্ব কিংবা তারকাদের সংবর্ধনা দেওয়ার জন্য লাল গালিচা ব্যবহার করা হয়। ঢাকাই সিনেমার কিংবদন্তী প্রযোজক, অভিনেতা সোহেল রানার ‘মাসুদ রানা’ ছবির ৫০ বছর এবং তার জন্মদিন উপলক্ষে তাই করলো চ্যানেল আই কর্তৃপক্ষ।

ঢাকার এক দুর্দান্ত চলচ্চিত্রের নাম ‘মাসুদ রানা’। পর্দার অভিযানে সেই মাসুদ রানার ৫০ বছর পূর্ণ হচ্ছে এ বছর। সেই সাথে ২১ ফেব্রুয়ারি এই ড্যাশিং হিরোর জন্মদিন। দুটি উপলক্ষ্যকেই উদযাপন করছে চ্যানেল আই।

সে উপলক্ষ্যে সম্প্রতি চ্যানেল আই কার্যালয়ে আসেন সোহেল রানা। জন্মদিনে তাকে সম্মাননা জানাতে রেড কার্পেট সংবর্ধনা দেয়া হয়। পরে তিনি অংশ নেন সিনিয়র সাংবাদিক আবদুর রহমানের ‘একজনই সোহেল রানা’ নামের অনুষ্ঠানে।

‘মাসুদ রানা’র মাধ্যমেই অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন মাসুদ পারভেজ, সবার প্রিয় সোহেল রানা। ছবিটি পরিচালনাও করেন তিনি।

সোহেল রানা অভিনীত ও পরিচালিত ‘মাসুদ রানা’ চলচ্চিত্রটি ১৯৭৪ সালে মুক্তি পায়। অভিনেতা, নির্মাতা সোহেল রানা এই ছবি দিয়ে আত্মপ্রকাশ করলেও তার সিনেমায় সম্পৃক্ততা ‘ওরা ১১ জন’ ছবির মাধ্যমে। ১৯৭২ সালে মুক্তি পাওয়া বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের এই ছবির প্রযোজক ছিলেন তিনি।

নায়ক ও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ এবং দেশব্যাপী ‘মাসুদ রানা’র বাজিমাত দিনে দিনে পর্দার এই বৈচিত্র্যময় মানুষটি সকলের কাছে হয়ে উঠেন অসাধারণ। সেই অসাধারণ সোহেল রানার ৭৮তম জন্মদিনে চ্যানেল আইয়ের বিশেষ উদ্যোগ ‘একজনই সোহেল রানা’।

Reneta

যদিও চ্যানেল আইয়ের এই অনুষ্ঠানটি দর্শক দেখতে পারবেন ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায়। সোহেল রানার সঙ্গে আবদুর রহমানের কথপোকথনে উঠে এসেছে অকপটে একান্ত কিছু কথা যা, এতদিন সবারই ছিল অজানা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়চ্যানেল আইবিশেষ আয়োজনমাসুদ পারভেজলিড বিনোদনসোহেল রানা
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টিতেও স্বস্তি নেই, দূষণের শীর্ষে ঢাকা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ৭, ২০২৬

নৌপথে যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করল সরকার

মে ৭, ২০২৬

বিজেপির জয়ের পেছনে বিতর্কিত এসআইআর?

মে ৭, ২০২৬

রবীন্দ্রজয়ন্তীতে চ্যানেল আইয়ের পর্দায় বিশেষ অনুষ্ঠানমালা

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT