চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি বিনিয়োগকারীদের জন্য দেশে বিশেষ ইকোনমিক জোন: রাষ্ট্রদূত

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৪:১৪ অপরাহ্ণ ১৫, জুন ২০২২
প্রবাস সংবাদ
A A

সৌদি আরবের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ বিশেষ ইকোনমিক জোন করার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন দেশটিকে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

তিনি আজ সৌদি আরবের জনপ্রিয় ইংরেজি পত্রিকা আরব নিউজের কার্যালয়ে এর প্রধান সম্পাদক ফয়সাল জে আব্বাসের সাথে বৈঠককালে এ বিষয়ে আলোচনা করেন।

এ সময় বাংলাদেশের বিনিয়োগ সুবিধা উল্লেখ করে সৌদি আরবের বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ অত্যন্ত আগ্রহী এবং সৌদি বিনিয়োগকারীদের সব ধরণের সুযোগ সুবিধা নিশ্চিত করা হচ্ছে বলে আরব নিউজকে জানান তিনি।

রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ বিশেষ ইকোনমিক জোন করার পরিকল্পনা গ্রহণ করেছে। সেখানে সৌদি বিনিয়োগকারীরা চাইলে বিনিয়োগ করতে পারেন।

বাংলাদেশকে একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে বর্ণনা করে এ সম্পর্কে আরব নিউজে প্রচারের অনুরোধ জানান রাষ্ট্রদূত।

তিনি আলোচনাকালে বাংলাদেশের গার্মেন্টস, কৃষি, মৎস্যখাতের সাফল্য তুলে ধরেন। এছাড়া বাংলাদেশের ঔষধ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে বলে ও জানান।

Reneta

বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প, গার্মেন্টস শিল্পসহ বিভিন্ন সাফল্য আরব নিউজে প্রচারের অনুরোধ জানালে এর প্রধান সম্পাদক আন্তরিকভাবে একে স্বাগত জানান ও এ বিষয়ে আরব নিউজে কভার করবেন বলে আশ্বস্ত করেন।

রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পদ্মা সেতু নির্মাণকে বাংলাদেশের বর্তমান সরকারে জন্য একটি বড় সাফল্য বলে আরব নিউজকে অবহিত করেন। নিজেদের অর্থায়নে এত বড় সেতু নির্মাণ বাংলাদেশের জন্য বিশাল চ্যালেঞ্জের বিষয় হওয়া সত্ত্বেও তা সফলভাবে নির্মাণ সম্পন্ন হয়েছে যা দেশের আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব ও বাংলাদেশের ভাতৃপ্রতিম মুসলিমদের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে পর্যটন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর হজ ও ওমরার জন্য সৌদি আরব সফর করেন।

বাংলাদেশে ও সৌদি পর্যটকদের জন্য আকর্ষণীয় অনেক স্থান রয়েছে যেখানে তারা ভ্রমণ করতে পারেন। এতে দুদেশের মানুষের বন্ধন আরও বৃদ্ধি পাবে বলে তিনি জানান।

প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবসে আরব নিউজে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করার বিষয়ে রাষ্ট্রদূত সম্পাদককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আরব নিউজের সম্পাদক সৌদি-বাংলাদেশের কৌশলগত সম্পর্ক, বৈশ্বিক অভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা, বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগ বিষয়ে আগ্রহ প্রকাশ করে বিভিন্ন বিষয়ে আগামী দিনে তুলে ধরবেন বলে জানান।

বৈঠক শেষে সম্পাদক ফয়সাল জে আব্বাস রাষ্ট্রদূতকে আরব নিউজের কার্যালয় ঘুরে দেখান। এ সময় আরব নিউজের এসিস্ট্যান্ট এডিটর ইন চীফ নুর নুগালি ও রিসার্চ বিষয়ের প্রধান মি. হামদান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মো. হুমায়ূন কবির ও প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম (প্রেস) বৈঠকে উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি আরবের রাষ্ট্রদূত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এল নিনোর প্রভাবে বাড়তে পারে বৈশ্বিক তাপমাত্রা, জাতিসংঘের সতর্কবার্তা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ অঞ্চলে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

আগস্ট ১, ২০২৬

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT