বাংলাদেশ

সৌদি প্রবাসী বাংলাদেশীদের সুযোগ-সুবিধা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী সৌদি প্রবাসী বাংলাদেশীদের সুবিধা নিয়ে বৈঠক করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকাস্থ সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়াও বাংলাদেশে বিনিয়োগ ও শ্রম বাজার নিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার (১৫ জুলাই) সৌদি রাষ্ট্রদূতের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সৌদি আরবে বসবাসরতদের সুযোগ সুবিধা, বাংলাদেশে বিনিয়োগ ও শ্রম বাজার, সৌদিতে তাকা ৩১ লাখ ৭০ হাজার শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে।

এসময় আন্দোলন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত রাতে কোটা আন্দোলনকরীরা ‘সরকার ও প্রধামন্ত্রী’ বিরোধী স্লোগান দিয়েছে। কোটা আন্দোলনে রাজনৈতিক অপশক্তি সরকার বিরোধী আন্দোলনে রুপ দিতে চেষ্ট করছে বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোন রাজনৈতিক অপশক্তিকে সরকার বিরোধী আন্দোলন করতে দেয়া হবে না।

বিষয়:কোটা কোটাবিরোধী আন্দোলন পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের রাষ্ট্রদূত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…