বিনোদন

বিজয় দিবসের রাতে চ্যানেল আইয়ে ‘হারিয়ে যাওয়া বাড়ি’

ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নাটকটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী

দুটি মানুষ বৃষ্টির মধ্যে একসাথে দাঁড়িয়ে আছেন, একজন অন্যজনের হাত ধরে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির মধ্যে একজন পুরুষ ও একজন নারী একসাথে দাঁড়িয়ে আছেন, তারা একে অপরের হাত ধরে আছেন, পেছনে সবুজ গাছপালা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশাল রিসোর্ট করেছেন আবদুল্লাহ রানা। সেখানে ঘুরতে আসে ইমন। একই সময়ে আসেন রিসোর্টের মালিক রানা। সাথে তার মেয়ে নাদিয়া। এ সুবাদে ইমন ও নাদিয়ার সখ্যতা গড়ে ওঠে। বাধ সাধে ইমনের মা। ছেলের বিয়ে নিয়ে যখন মা অস্থির ছিল, সেখানে মা শেষ পর্যন্ত বাধা দেয়। আবদুল্লাহ রানা’র সঙ্গে পরিচয় হওয়ার পর সবকিছুই আটকে যায়।

ভয়ঙ্কর এক জটিলতার সূচনা হয়। তৈরী হয় ঝামেলা। শেষ পর্যন্ত সেই ঝামেলা কাটিয়ে কি নিজেদের সম্পর্ক অটুট রাখতে পারবে ইমন-নদী? নাকি ঘটবে অন্য কিছু?

এমনই এক গল্পে নির্মিত হয়েছে আসন্ন বিজয় দিবসের বিশেষ নাটক ‘হারিয়ে যাওয়া বাড়ি’। ফরিদুর রেজা সাগরের কাহিনী অবলম্বনে ‘বাড়ি’ সিরিজের নাটকটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।

এটি ফরিদুর রেজা সাগরের গল্প নিয়ে অরুণ চৌধুরী’র টানা দশম নাটক। বিজয় দিবসের দিন রাত ৮টায় চ্যানেল আইতে প্রচারিত হবে নাটকটি। নাটকে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, নাদিয়া নদী, আবদুল্লাহ রানা, অবিদ রেহান ও শেলী প্রমুখ।

বিষয়:অবিদ রেহান অরুণ চৌধুরী আবদুল্লাহ রানা ইমন চ্যানেল আই নাটক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…