চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলায় বিশেষ ছাড়ে ভর্তির সুযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪১ পূর্বাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৪
শিক্ষা
A A
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা, বিশাল জনসমাগম ও শুভ উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভর্তি ফিতে বিশেষ ছাড় দিয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে স্প্রিং-২০২৪ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে। ৭দিন দিনব্যাপী এ মেলা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা উপলক্ষে ভর্তি ফিতে ছাড় ছাড়াও স্পট অ্যাডমিশন নেওয়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় নিয়মিত ২১ ক্যাটাগরি ছাড়াও বিশেষ ৫-১০ শতাংশ ছাড়। বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসে সরকারি ছুটির দিনসহ ৭ দিনই সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ভর্তি মেলা চলবে এবং ভর্তি শাখা খোলা থাকবে।

বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি দুপুরে বনানীর এইচ বি আর টাওয়ারে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফ্ফাত জাহান। এসময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শুভময় দত্ত ও রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাইদুর রহমান খান।

মেলা চলাকালে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে টিউশন ফির ওপর ৫০ শতাংশ পর্যন্ত শিক্ষাবৃত্তি রয়েছে। যারা এই দুটি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে পৃথকভাবে জিপিএ–৫ পেয়েছেন, তারা টিউশন ফিতে এ বৃত্তি পাবেন। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধার সন্তান, গরিব ও মেধাবীদের জন্যও থাকছে শতভাগ ছাড়।

শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে গুণগত শিক্ষার মান নিশ্চিতকরণে প্রতিটি বিভাগে রয়েছে একাধিক পিএইচডিধারী অধ্যাপকসহ অভিজ্ঞ শিক্ষকবৃন্দ। ইতোমধ্যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে গুণগত মান অর্জন, ওবিই কারিকুলাভিত্তিক সিলেবাস, মানসম্মত ল্যাব, লাইব্রেরি ও শ্রেণিকক্ষ পরিচালনার স্বীকৃতি স্বরূপ প্রাইম এশিয়া অর্জন করেছে আইইবি, ফার্মেসি কাউন্সিল ও বার কাউন্সিল অ্যাক্রেডিটেশন।

বিস্তারিত তথ্য জানার জন্য ইউনিভার্সিটির এডমিশন অফিস অথবা সরাসরি ০১৯৫৮৬৬৫৫০০-০২ নাম্বারে কল করুন। এছাড়াও ইউনিভার্সিটির ওয়েবসাইট www.primeasia.edu.bd থেকে যাবতীয় তথ্য জানা যাবে।

যেসব বিষয়ে ভর্তির সুযোগ রয়েছে: বিবিএ, এমবিএ, ইএমবিএ, ইন্টারন্যাশনাল ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যনেজমেন্ট, ইংরেজি, মাইক্রোবায়োলজি (স্নাতক ও স্নাতকোত্তর), বায়োকেমিস্ট্রি, ফার্মেসি (স্নাতক ও স্নাতকোত্তর), পাবলিক হেলথ এন্ড নিউট্রিশন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং ও এলএলবি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়াপ্রাইমপ্রাইম এশিয়াপ্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয়ভর্তিভর্তি মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT