বাংলাদেশ

জুলাই সনদের সবগুলো বিষয় ধারণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদের সবগুলো বিষয় ধারণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ছবি: সংগৃহীত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আসন্ন সংসদ অধিবেশনে জুলাই সনদের সবগুলো বিষয় ধারণ করা হবে। তবে এখন পর্যন্ত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণ করা হয়নি।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন। বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদ থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাওয়া জাতীয় সংসদের অধিবেশনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

এদিকে সংসদের আসন্ন অধিবেশনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।

বিষয়:ডেপুটি স্পিকার সংসদ অধিবেশন স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…