বিনোদন

হাসপাতালে ভর্তি অভিনেত্রী স্পর্শিয়া

স্পর্শিয়া হাসিমুখে, বাংলার জনপ্রিয় অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী স্পর্শিয়া, ফেসবুক পেজ হারানোর পর।. Channel i News – চ্যানেল আই নিউজ

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তিনি রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (৩০ জুলাই) রাতে অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়েছে। খবরটি জানিয়েছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

তিনি বলেন, শনিবার (৩০ জুলাই) রাতে স্পর্শিয়ার অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়েছে। তার অপারেশনটি করেছেন প্রফেসর ডক্টর ফিরোজ কবির। অপারেশনের পর স্পর্শিয়ার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে।

স্পর্শিয়াকে সর্বশেষ ‘নবাব এলএলবি’ সিনেমায় দেখা গেছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ফিরে দেখা’ নামের সরকারি অনুদানের একটি সিনেমা। এটি নির্মাণ করেছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা। এতে প্রথমবার নিরবের বিপরীতে অভিনয় করেন তিনি।

বিষয়:অর্চিতা স্পর্শিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…