চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাঙ্গুলিকে নিয়ে রিয়াল ঘুরে ফুটবল একাডেমির সুখবর আনলেন মমতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
গাঙ্গুলিকে নিয়ে রিয়াল ঘুরে ফুটবল একাডেমির সুখবর জানালেন মমতা. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গে শিল্প উন্নয়নের লক্ষ্যে স্পেন সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইউরোপ সফরে লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে একটি চুক্তিও সেরেছেন। প্রতিভাবান খেলোয়াড় বের করে আনতে পশ্চিমবঙ্গে একটি ফুটবল একাডেমি খুলবে সফল ক্লাবটি। সৌরভ গাঙ্গুলিকে সঙ্গী করে ইউরোপের ঐতিহ্যবাহী ক্লাব রিয়ালের হোম গ্রাউন্ড ঘুরে দেখেছেন মমতা।

সমঝোতা স্মারক সম্পর্কে মমতা বলেছেন, ‘ফুটবল একাডেমি অবশ্যই হবে। কলকাতায় ফিরে আমি মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করব। ফুটবল একাডেমি তৈরির জন্য জমি চিহ্নিত করব।’

শনিবার বিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট ও ভারত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও ছিলেন মমতার সঙ্গে। বার্নাব্যুর জাদুঘরে তারা রিয়ালের সব ট্রফি ও ক্লাবটির সংরক্ষিত অন্যান্য ইতিহাস ঘুরে দেখেন।

সেখান থেকে যান গ্যালারিতে। নতুনভাবে তৈরি স্টেডিয়ামটির আধুনিক ছাদ, বসার আসন ও মাঠ ঘুরে দেখেন মমতা ও সৌরভ। রিয়ালের মতো এমন আধুনিক মাঠ কলকাতায় তৈরি করা যায় কিনা তা নিয়েও আলোচনা করেন মমতা।

৬৮ বর্ষী মমতা বলেছেন, ‘আমাদের কলকাতায় এর থেকে বড় স্টেডিয়াম আছে। সল্টলেকের যুবভারতী স্টেডিয়াম এরচেয়ে দর্শক ধারণ ক্ষমতার। সিএবির যে স্টেডিয়াম আছে, ইডেন গার্ডেনস, সেখানেও দর্শক ধারণ ক্ষমতা বেশি। মূলত এখানকার অবকাঠামোই দেখতে এলাম। দেখলাম কীভাবে ফুটবলকে তারা বাণিজ্যিক করে তুলেছেন।’

রিয়ালের হোম গ্রাউন্ড পরিদর্শন শেষে তাদের স্টোর থেকে একটি বল কিনে সৌরভকে উপহার দেন মমতা। পরে বলেন, ‘বাংলার রক্তেও মিশে রয়েছে ফুটবল। ক্রিকেট এবং অন্যান্য খেলাও রয়েছে। এখানে এসে পরিকাঠামো দেখে বেশ ভালো লেগেছে।’

ট্যাগ: বিসিসিআইভারতমমতারিয়ালসৌরভ গাঙ্গুলিস্পেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুক্তিযুদ্ধের ইতিহাস লেখক সাংবাদিক গীতা মেহতা মারা গেছেন

পরবর্তী

‘ট্রফির থেকে গোল্ড মেডেলের আনন্দটা অন্যরকম’

পরবর্তী
বাংলাদেশ নারী ক্রিকেট দল ট্রফি ও গোল্ড মেডেল নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ট্রফির থেকে গোল্ড মেডেলের আনন্দটা অন্যরকম’

ন্যাটো প্রধান ইউক্রেনের পরিস্থিতি নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে দীর্ঘ যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে: ন্যাটো প্রধান

সর্বশেষ

সৌদি আরবে ‘রেড এলার্ট’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে নিহত ৩

আগস্ট ২৮, ২০২৬

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

আগস্ট ২৮, ২০২৬

রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: বাংলাদেশিদের খোঁজে হটলাইন চালু

আগস্ট ২৮, ২০২৬
Map of Bangladesh highlighting Cox's Bazar district and surrounding regions. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক শিশু নিহত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT