ফুটবল

যাদের নিয়ে ইউরোতে লড়বে স্পেন

স্পেনের ফুটবল দল গোল করে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনের ফুটবল দল ইউরোতে খেলা চলাকালে গোল উদযাপন করছে. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জার্মানিতে গড়াতে চলা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে লড়বে স্পেন। গ্রুপ অব ডেথে পরিণত হওয়া গ্রুপটিতে স্পেনের সঙ্গী ইতালি, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া। চ্যালেঞ্জ সামনে রেখে আসরের জন্য দল দিয়েছে দেশটি। কোচ ডি লা ফুয়েন্তের দলে বাদ পড়েছেন বার্সেলোনার ১৭ বর্ষী ডিফেন্ডার পাও কুবার্সি।

পাও কুবার্সিকে নিয়ে ইউরো আসরের জন্য ২৯ সদস্যের প্রাথমিক দল দিয়েছিল স্পেন। বার্সা ডিফেন্ডারের পাশাপাশি সেই দল থেকে বাদ পড়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের মার্কোস লোরেন্তে এবং জিরোনার অ্যালেইক্স গার্সিয়া।

আগামী ১৫ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে তিনবারের চ্যাম্পিয়ন দলটি। ২০ জুন ইতালি এবং ২৪ জুন আলবেনিয়ার মুখোমুখি হবে তারা।

স্পেনের ইউরো দল
গোলরক্ষক: উনাই সিমন, ডেভিড রায়া, অ্যালেক্স রেমিরো।
ডিফেন্ডার: দানি কারভাহাল, জেসুস নাভাস, আইমেরিক লাপোর্তা, নাচো ফের্নান্দেজ, রবিন ডি নরমান্ড, দানি ভিভিয়ান, অ্যালেক্স গ্রিমাল্ডো, মার্ক কুকুরেলা।
মিডফিল্ডার: রদ্রিগো, মার্টিন জুবেমেন্ডি, ফ্যাবিয়ান রুইজ, মিকেল মেরিনো, পেদ্রি, অ্যালেক্স বেনা, ফেরমিন লোপেজ।
ফরোয়ার্ড: আলভারো মোরাতা, জোসেলু, দানি ওলমো, নিকো উইলিয়ামস, মিকেল ওয়ারজাবাল, আয়োজ পেরেজ, ফেররান তরেস, লামিন ইয়ামাল।

কোচ: ডি লা ফুয়েন্তে।

বিষয়:ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪ ইউরো-২০২৪ স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…