চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একযুগ পর আবার চ্যাম্পিয়ন স্পেন, রেকর্ড চতুর্থবার

ইউরো ফাইনাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৪ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০২৪
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

জার্মানিতে মহাকাব্য রচনা করেছেন নিকো উইলিয়ামাস ও লামিন ইয়ামাল। তরুণ জুটির দুরন্ত পারফরম্যান্সে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে একযুগ পর আবারও ইউরো শিরোপা জিতেছে স্পেন। সবশেষ ২০১২ সালে শিরোপা জিতেছিল দলটি। অন্যদিকে টানা দ্বিতীয় ফাইনালে পরাজয় দেখল ইংল্যান্ড। ২০২০ আসরে ফাইনালে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয় ইতালি।

বার্লিনে গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষের পর দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় দুদল। স্পেনিয়ার্ডদের হয়ে গোল করেন নিকো উইলিয়ামস ও মিকেল ওয়েরজাবাল। ইংলিশদের একমাত্র গোলটি করেছেন কোল পালমার। ২-১ ব্যবধানে শিরোপা জিতে জার্মানিকে ছাড়িয়ে গেছে দলটি। প্রথম দেশ হিসেবে চতুর্থবার ইউরো শিরোপা জেতার রেকর্ড গড়ল স্পেন। তিনবার জিতেছে জার্মানি।

শিরোপা জয়ের দিক থেকে স্পেন-জার্মানির পর দুবার করে চ্যাম্পিয়ন হয়েছে ইতালি ও ফ্রান্স। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, নেদারল্যান্ডস, ডেনমার্ক, সাবেক সোভিয়েত ইউনিয়ন, চেকোস্লোভাকিয়া এবং গ্রিস একবার করে শিরোপা জিতেছে। প্রতিযোগিতায় স্পেন একমাত্র দেশ যারা ২০০৮ এবং ২০১২ সালে টানা দুবার ইউরোর শিরোপা জিতেছে।

শিরোপামঞ্চে প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে বেশ দাপট দেখিয়েছে স্পেন। ১২ মিনিটে প্রথম আক্রমণে যায় দলটি। নিকো উইলিয়ামসকে ঠেকিয়ে দেন জন স্টোনস। কর্নার পায় স্পেন। রবিন ডি নরমান্ড কর্নার কিকে আসা বলে শট নিলেও গোলবারের দেখা পেতে ব্যর্থ হন। ১৭ মিনিটে আক্রমণে যায় ইংল্যান্ড। ডেকলান রাইসকে প্রতিহত করেন মার্ক কুকুরেল্লা।

৩৫ মিনিটে দানি ওলমো গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। গোলরক্ষক পিকফোর্ড ঠেকিয়ে দেন ডি বক্সের বাইরে থেকে নেয়া শট। ৪৩ মিনিটে আলভারো মোরাতাকে প্রতিহত করেন পিকফোর্ড।

দুমিনিট পর সহজ গোলের সুযোগ মিস করেন হ্যারি কেন। উনাই সিমনকে পরাস্ত করা সম্ভব হয়নি তার। যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি বক্সের মধ্য থেকে নেয়া ফিল ফোডেনের শট ঠেকিয়ে স্পেনকে গোল হজম থেকে রক্ষা করেন সিমন।

Reneta

বিরতির পর নেমে লিড পায় স্পেন। ইয়ামালের পাসে ইংল্যান্ডের জালে বল পাঠান উইলিয়ামস। ১-০ গোলে এগিয়ে যায় স্পেন। মিনিট দুয়েক পর দানি ওলমোর শট ঠেকিয়ে দেন ইংলিশ গোলরক্ষক। ৬৬ মিনিটে সহজ সুযোগ পেয়েও গোল আদায় করতে পারেননি ইয়ামাল।

৭৩ মিনিটে ইংলিশদের সমতায় ফেরান কোল পালমার। জুড বেলিংহামের পাস থেকে বল নিয়ে উনাই সিমনকে পরাস্ত করেন। লড়াই জমে ওঠে। দুদলই লিড নেয়ার চেষ্টায় মাতে। ৮৬ মিনিটে ওয়ারজাবালের দুরন্ত গোলে লিড আদায় করে নেয় স্পেন।

নির্ধারিত সময়ের শেষদিকে ইংল্যান্ড ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল। পালমারের কর্নার থেকে আসা বলে ডেক্লান রাইসের দারুণ হেড ফিরিয়ে দেন উনাই সিমন। ফিরতি বলে হেড করেন মার্ক গুইজি। গোললাইন থেকে ক্লিয়ার করেন দানি ওলমো। বেঁচে যায় স্পেন, যোগ হওয়া ৪ মিনিট সময় কাটিয়ে দিয়ে শিরোপা উল্লাসে মাতে তারুণ্য নির্ভর দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪ইয়ামালইংল্যান্ডকেননিকোফাইনালফোডেনলিড স্পোর্টসসিমনস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজীর আহমেদ: ক্ষমতার শীর্ষ থেকে দুর্নীতির আসামি

জুন ১৪, ২০২৬

যেভাবে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর

জুন ১৪, ২০২৬

শরিফুলের ৬ উইকেটে রোমাঞ্চ, হোয়াইটওয়াশ হল না

জুন ১৪, ২০২৬

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের ‘অসম্মতি’

জুন ১৪, ২০২৬

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT