চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুটজোড়া তুলে রাখলেন স্পেনের বিশ্বকাপজয়ী ফ্যাব্রেগাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

স্পেনের বিশ্বকাপজয়ী দলের সদস্য মিডফিল্ডার সেস ফ্যাব্রেগাস ফুটবল থেকে অবসরে গেলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৬ বছর বয়সে এসে ২০ বছরের ক্যারিয়ারের ইতি টানার কথা জানান বার্সেলোনা, চেলসি ও আর্সেনালের সাবেক মিডফিল্ডার।

যদিও অনেক আগেই জাতীয় দল ছেড়েছেন সেস। সবশেষ ইতালির দ্বিতীয় সারির দল কোমোতে খেলায় ইতি টেনে বিদায় বললেন। অবসরের ঘোষণাক্ষণে আবেগময় পোস্ট দিয়েছেন এ স্পেনিয়ার্ড। লিখেছেন, ‘এটা বেশ কঠিন এবং কষ্টকর যে আমাকে বুটজোড়া তুলে রাখতে হবে।’

‘বার্সেলোনার প্রথমদিন থেকে, আর্সেনাল, আবার বার্সা, চেলসি, মোনাকো এবং সবশেষ কোমোতে আমি তাদের জন্য চেষ্টা করেছি। বিশ্বকাপ উঁচিয়ে ধরা, ইউরো জেতা, ইংল্যান্ড, স্পেন এবং প্রায় সবধরনের ইউরোপিয়ান ট্রফি জিততে আমার যে পথচলা, তা কখনও ভুলবো না।’

Banglabid

২০০৬ সালে স্পেনের হয়ে অভিষেক ফ্যাব্রেগাসের, অবসর নেন ২০১৬ সালে। এরমধ্যে ২০১০ সালে সাউথ আফ্রিকায় নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জেতেন। ২০০৮ এবং ২০১২ সালে স্পেনের হয়ে দুবার ইউরো জেতেন।

বার্সেলোনার হয়ে অর্জনের তালিকায় রয়েছে একটি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, একটি স্প্যানিশ চ্যাম্পিয়নশিপ, একটি উয়েফা সুপার কাপ, একটি স্প্যানিশ কাপ, দুটি স্প্যানিশ সুপার কাপ।

চেলসির হয়ে দুবার ইংলিশ চ্যাম্পিয়ন, একটি ইউরোপা লিগ, একটি ইংলিশ এফএ কাপ এবং একটি ইংলিশ লিগ কাপ জিতেছেন। আর্সেনালের হয়ে একটি এফএ কাপ, দুটি ইংলিশ সুপারকাপ জিতেছেন।

Reneta

২০০৩ সালে মাত্র ১৬ বছর বয়সে আর্সেনালে অভিষেক হয় ফ্যাব্রেগাসের। ২০১১ সালে আর্সেনালের অধিনায়ক হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও বার্সেলোনায় যোগ দেন কাতালানদের লা মাসিয়া যুব একাডেমিতে বেড়ে ওঠা মিডফিল্ডার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালচেলসিবার্সেলোনালিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬

বিদ্যুৎ সঙ্কটের জন্য কাকে দুষছে জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT