বাংলাদেশ

৪ জেলার এসপি প্রত্যাহার

বাংলাদেশ পুলিশ সদস্যরা প্যারেডে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ সদস্যরা প্যারেডে অংশগ্রহণ করছে, তাদের ইউনিফর্ম ও অস্ত্র সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যশোর, নীলফামারী, কক্সবাজার ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো পৃথক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরে পৃথক ওই নির্দেশনায় বলা হয়েছে, যশোর জেলার পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ, নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, কক্সবাজার জেলার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান তাদের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে আগামীকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুক হক সাগর গণমাধ্যমকে জানান, প্রত্যাহার হওয়া ৪ জেলার এসপিকে মঙ্গলবার পুলিশ সদরদপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।

বিষয়:এসপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…