বিনোদন

চলে গেলেন দক্ষিণী অভিনেতা ছালাপতি রাও

দক্ষিণী অভিনেতা ছালাপতি রাও এর ছবি, জনপ্রিয় তার অভিনয় ক্যারিয়ার. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণী অভিনেতা ছালাপতি রাও এর ছবি, তিনি একজন প্রখ্যাত অভিনেতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন দক্ষিণী অভিনেতা ছালাপতি রাও। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৭৮।

ভারতের হায়দরাবাদের বানজারা হিলসের এমএলএ কলোনিতে থাকেন অভিনেতার ছেলে রবি বাবু। রবিবার (২৫ ডিসেম্বর) সকালে ছেলের বাড়িতেই স্ট্রোক করে মারা যান তিনি।

১৯৪৪ সালের ৮ মে ভারতের অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহন করেন অভিনেতা ছালাপতি। মৃত্যুর সময় দুই কন্যা এবং এক পুত্রকে রেখে গেছেন বর্ষীয়ান এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করতেন তিনি।

অভিনয় জীবনের দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে প্রায় ৬০০ ছবিতে অভিনয় করেছেন ছালাপতি। কমিক এবং খল চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেতা। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বড় ক্ষতি হয়ে গেল তার মৃত্যুতে।

অভিনেতা ছালাপতির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিনেমা জগতে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোকপ্রকাশ করছেন শোবিজ অঙ্গনেরসহ তার ভক্ত-অনুরাগীরাও।

বিষয়:মারা গেছেন হৃদরোগে আক্রান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…