ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিজের ৯ বছরের কন্যা সন্তানকে হারালেন দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় র্যাপার শেবেশক্সট। শেবেশক্সটের আসল নাম লেহলোগোনোলো কাটলেগো চাউকে।
জানা গেছে, চালকের আসনে ছিলেন শেবেশক্সট। তবে তিনি প্রাণে বেঁচে পা হারিয়েছেন তিনি। শনিবার (৮ জুন) রাত ১০টা নাগাদ (দক্ষিণ আফ্রিকার সময়) লিম্পোপোর স্মেল্টারস মাইনের কাছে আর-৩৭ রোডে দুর্ঘটনাটি ঘটেছে।
সংবাদমাধ্যম বলছে, একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে উল্টে যায় তার গাড়ি। ২৭ বছর বয়সী র্যাপার উত্তর লিম্পোপো প্রদেশে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) সিয়ানকোবা র্যালি উদযাপন কনসার্টে পারফর্ম করতে যাচ্ছিলেন। নতুন ভক্সওয়াগেন পোলো চড়ে বান্ধবী এবং মেয়ের সাথে গন্তব্যের উদ্দেশে যাচ্ছিলেন সেই সময় ট্রাকের সাথে সংঘর্ষে উল্টে যায় গাড়িটি।
দুঃখজনকভাবে অতিরিক্ত চোট লাগার কারণে শিল্পীর মেয়ে অনথ্যাটাইল মারা যায় এবং শেবেশক্সট একটি পা হারিয়ে ফেলেন। মেয়ের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন ব়্যাপার নিজেই।
তিনি লেখেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। আমি সেই দুর্ঘটনার স্মৃতি ভুলতে পারছি না যা আমাকে ট্রমা এবং অনেক চোখের জল দিয়েছে। আমার পা হারানোই যথেষ্ট ছিল, কিন্তু আমার মেয়েকে হারানোর জন্য প্রস্তুত ছিলাম না, আমি তোমাকে খুব ভালোবাসি অনথ্যাটাইল’।
মাস খানেক আগে জানুয়ারিতেও প্রাণঘাতী গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিলেন শেবেশক্সট। সেই সময়ও দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গিয়েছিল তার গাড়ি। কিন্তু সেভাবে চোট-আঘাত পাননি শেবেশক্সট।-এনডিটিভি







