চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকাকে খাদের গভীর থেকে টেনে তুলে জেতালেন মিলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৬ পূর্বাহ্ণ ০৯, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

নেদারল্যান্ডসের দেয়া লক্ষ্যতাড়ায় নেমে খাদের গভীরে পড়েছিল সাউথ আফ্রিকা। ত্রিস্তান স্টাবসকে নিয়ে সেখান থেকে প্রোটিয়াদের টেনে তোলেন ডেভিড মিলার। তারকা ব্যাটারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ডাচদের ৪ উইকেটে হারিয়ে আসরে টানা দ্বিতীয় জয় পেল এইডেন মার্করামের নেতৃত্বাধীন দল।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টসে জিতে নেদারল্যান্ডসকে আগে ব্যাটে আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক। প্রোটিয়া বোলিং তোপ ও নিউইয়র্কের পিচের চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১০৩ রানে থামে ডাচবাহিনী। জবাবে নেমে ৭ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে সাউথ আফ্রিকা।

রানতাড়ায় নেমে ডাচ বোলারদের তোপে পড়েছিল সাউথ আফ্রিকা। ৩ রানে টপঅর্ডারের তিন ব্যাটারকে হারানোর পর ১২ রানে চতুর্থ উইকেট হারায় দলটি। বিপর্যয়ে হাল ধরেন ডেভিড মিলার। তাকে সঙ্গ দেন ত্রিস্তান স্টাবস। ৭২ বলে ৬৫ রানের জুটি গড়েন দুজনে।

৭৭ রানে স্টাবস ফিরে যান। ৩৭ বলে ৩৩ রান করেন এই ব্যাটার। ৮৮ রানে মার্কো জানসেন ফিরে যান ব্যর্থ হয়ে। হাল ধরা মিলার ছিলেন অপ্রতিরোধ্য। কেশব মহারাজকে সঙ্গী করে ফিফটি পুর্ণ করেন, সেই সঙ্গে দলের জয়ও নিশ্চিত করেন।

নেদারল্যান্ডসের হয়ে ভিভিয়ান কিংমা ও লোগান ফন বিক দুটি করে উইকেট নেন।

আগে নেমে ডাচ ব্যাটারদের প্রায় সকলেই ব্যর্থ হয়েছেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ছাড়া। দলের সর্বোচ্চ রানের ইনিংস এসেছে তার ব্যাট থেকে। দুটি চার ও এক ছক্কায় ৪৫ বলে ৪০ রান করেন এই ব্যাটার।

Reneta

২২ বলে ২৩ রান করেন লোগান ফন বিক। বিক্রমজিৎ সিং ১৭ বলে ১২ রান এবং অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস ৯ বলে ১০ রান করেন। বাকীদের সকলে ফিরেছেন দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগে।

প্রোটিয়া বোলারদের মধ্যে দারুণ করেছেন অটনিয়েল বার্টম্যান। ৪ ওভারে ১১ রান খরচায় নেন ৪ উইকেট। এছাড়া এনরিখ নর্টজে এবং মার্কো জানসেন দুটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নেদারল্যান্ডস২৪মিলারলিড স্পোর্টসসাউথ আফ্রিকা২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের লাল কার্ডটি ভুল ছিল, জানাল ফুটবলের নিয়ম-কানুন বিষয়ক প্যানেল

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সারাদেশে বিক্ষোভ ডেকেছে এনসিপি

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘সুবহানাল্লাহ’-যে শব্দটি হাজার বছরের ইতিহাস বহন করে

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি বক্তব্য

জুলাই ২৯, ২০২৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছে, চলছে উদ্ধার অভিযান

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT