ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে নামবে সাউথ আফ্রিকা। টি-টুয়েন্টির হেভিওয়েট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য অনভিজ্ঞ দল দিয়েছে সাউথ আফ্রিকা। দল থেকে বাদ দেয়া হয়েছে একঝাঁক অভিজ্ঞ তারকা খেলোয়াড়কে।
২৪ জুলাই টি-টুয়েন্টি সিরিজটি শুরু হবে। বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি কক, হেইনরিখ ক্লাসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, তাবরাইজ শামসি এবং ডেভিড মিলারের মতো তারকারা।
বাদ পড়েছেন ডানহাতি পেসার এনরিখ নর্টজে ও পেস অলরাউন্ডার মার্কো জানসেন। টি-টুয়েন্টি বিশ্বকাপে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকা নান্দ্রে বার্জার ও লুনগি এনগিদিকে রাখা হয়েছে।
এত তারকার একসঙ্গে অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করেছেন সাউথ আফ্রিকার কোচ রব ওয়াল্টার, ‘বেশকিছু খেলোয়াড়কে চোটের কথা বিবেচনা করে এবং কিছু খেলোয়াড়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলমান টি-টুয়েন্টির বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।’
সাউথ আফ্রিকা দল: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটানেল বার্টম্যান, নান্দ্রে বার্জার, ডনোভান ফেরেইরা, ব্রোজেন ফরচুন, রেজা হেনড্রিকস, প্যাট্রিক ক্রুগার, কুয়েনা মাফাকা, উইয়ান মুলডার, লুনগি এনগিদি, রায়ান রিকেলটন, জেসন স্মিথ, ত্রিস্তান স্টাবস, রাসি ফন ডার ডুসেন, লিজার্ড উইলিয়ামস।







