ক্রিকেট

সাউথ আফ্রিকা সিরিজটা জিতে নিলো টাইগার যুবারা

বাংলাদেশ যুব ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ যুব ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা সিরিজে জিতেছে, খেলোয়াড়রা ট্রফি নিয়ে উল্লসিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পঞ্চম ও সিরিজের শেষ ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এতে ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে মাহফিজুর রহমান রাব্বীর দল।

পরিচ্ছন্ন নগরী রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে সকালে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক রাব্বী। তার সিদ্ধান্ত ভুল প্রমাণ করতে দেয়নি যুবা টাইগার বোলার বাহিনী। সফরকারী জোয়ান জেমসের সাউথ আফ্রিকাকে ৪৯.৪ ওভারে ২১০ রানে থামিয়ে দেয় বাংলাদেশ।

সাউথ আফ্রিকার সর্বোচ্চ ৬৩ রান করেন টপঅর্ডার ব্যাটার ডেভিড টিগার। অধিনায়ক জোয়ান জেমস ৩২ ও রিচার্ড সেলটসওয়ানে ২৭ রান করেন।

বাঁহাতি স্পিনার রাব্বী ৪৩ রানে ৩টি, রিজওয়ান হোসেন, রাফিউজ্জামান রাফি এবং রাহানউত দৌলা বর্ষণ ২টি করে উইকেট নেন।

জবাবে বাংলাদেশের দুই ওপেনার আদিল বিন সাদিক ও চৌধুরী রেজওয়ান দেখেশুনে রানতাড়া শুরু করেন। রিজওয়ান ১৩ রান করে ফিরে গেলেও ফিফটি তুলে নেন উইকেটকিপার-ব্যাটার আদিল।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন ডানহাতি ব্যাটার ও অফস্পিনার আরিফুল ইসলাম। তার ইনিংসে ভর করে ৩ উইকেটের জয় তুলে নেয় যুবা টাইগার দল।

সাউথ আফ্রিকার পেসার লিয়াম অ্যালডার ২৩ রানে ৪টি এবং স্পিনার জোয়ান জেমস ৩২ রানে ৩টি উইকেট নেন।

বিষয়:আদিল আরিফুল জেমস বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ রাব্বী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…