চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকার বিপক্ষে বড় জয় টাইগার যুবাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৮ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ যুব ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, প্রতিপক্ষের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় জয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে স্বাগতিক যুবাদের ১৩০ রানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল।

বেনোনিতে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ যুব দল। নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে ২৮৫ রান তোলে লাল-সবুজের দল। জবাবে নেমে ৩২.১ ওভারে ১৫৫ রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা।

প্রোটিয়া যুবাদের বিপক্ষে ফিফটি পেয়েছেন বাংলাদেশের তিন ব্যাটার। সর্বোচ্চ ৭০ রান করেন। ৬১ বলের ইনিংসটিতে ছিল ৯ চার ও ২ ছক্কার মার। ৫ চার ও ৩ ছক্কায় ৫৫ বলে ৬৩ রান করেন রিজান হোসেন। মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাট থেকেও আসে ৬৩ রান। ৭৬ বলের ইনিংসে ছিল ৭টি চারের মার। এছাড়া আজিজুল হাকিম তামিম করেন ৪৮ বলে ২৬ রান।

প্রোটিয়াদের হয়ে ৪ উইকেট নেন বাসন। জেসন রাওলেস ও বেন্ডলি এমবাথা নেন একটি করে উইকেট।

রানতাড়ায় নেমে টাইগার বোলারদের সামনে দাঁড়াতে পারেনি স্বাগতিক যুবারা। মোহাম্মদ বুলবুলিয়া একপ্রান্ত আগলে রাখলেও দ্রুত উইকেট হারায় তারা। প্রোটিয়া অধিনায়ক চারটি চার ও তিন ছক্কায় ৭৯ বলে ৭২ রান করেন। বাকিদের মধ্যে দুজন কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। পল জেমস ১৪ বলে ২৪ রান এবং ড্যানিয়েল বসম্যান ৩৭ বলে ১৭ রান করেন।

টাইগার বোলারদের মধ্যে ইকবাল হোসেন ইমন ৩ উইকেট নেন। আজিজুল, রিজান ও দেবাশীষ দেবা নেন একটি করে উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজিজুলওয়ানডে সিরিজজাওয়াদবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলবেনোনিলিড স্পোর্টসসাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমান মন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

‘গুলশানের চামেলি’ হচ্ছেন কলকাতার মধুমিতা!

জুলাই ২৬, ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, ভোক্তা অধিকারে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬

দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও ফুটবলের গল্পে আসছে ‘ঠিকানা বাংলাদেশ’

জুলাই ২৬, ২০২৬

এমিলিয়ানো মার্টিনেজে চোখ জুভেন্টাসের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT