চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকার প্রেসিডেন্টের করোনা পজিটিভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৭ পূর্বাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এখন আইসোলেশনে রয়েছেন। এর ফলে আগামী সপ্তাহ পর্যন্ত ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজাকে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে বলেছেন তিনি।

সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট দপ্তরের বিবৃতির বরাতে নিউইয়র্ক পোস্ট এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়: সিরিল রামাফোসা টিকার দুই ডোজ দিয়েছেন। কিন্তু স্থানীয় সময় রোববার ৬৯ বছর বয়সী এই প্রেসিডেন্টের শরীরে করোনার হাল্কা উপসর্গ ধরা পড়ে। তিনি এখন আইসোলেশনে রয়েছেন।

প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতিতে জানা যায়, কেপটাউনে দেশটির প্রাক্তন উপ-রাষ্ট্রপতি এফডব্লিউ ডি ক্লার্কের সম্মানে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেয়ার পর তিনি অসুস্থতা বোধ করলে তার করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার ফলে রামাফোসার করোনা পজিটিভ আসে।

সাউথ আফ্রিকায় গতমাসে করোনার নতুন এ ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর থেকে বিশ্বব্যাপী আতঙ্ক তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশ সাউথ আফ্রিকার সাথে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়। ‘এমন পদক্ষেপে তিনি মারাত্মক হতাশ’ মন্তব্য করে দ্রুত সংশ্লিষ্ট দেশগুলোকে সাউথ আফ্রিকার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানিয়ে আসছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসকরোনাভাইরাসে আক্রান্তসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টির হানা, খেলা কম, চতুর্থ দিন শেষে বাংলাদেশের লিড ১৭৯

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় বিভিন্ন স্থানে থাকবে ৭৯টি ভ্রাম্যমাণ আদালত: সড়কমন্ত্রী

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

তিনটি হাঁস খেয়ে ধানক্ষেতে পড়ে ছিল ১৫ ফুট লম্বা অজগর

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

আমাকে নিয়ে যাদের সন্দেহ আছে, তারা ভুল প্রমাণিত হবে: স্টারমার

মে ১১, ২০২৬

বিশ্বকাপ খেলতে না যাওয়া খতিয়ে দেখতে তদন্ত কমিটি করল ক্রীড়া মন্ত্রণালয়

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT