চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০ বর্ষীকে অভিষেকের জন্য ডেকে দল ঘোষণা প্রোটিয়াদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সাউথ আফ্রিকা। এ সিরিজের জন্য নতুন দুই মুখ কিয়ানা মাপাখা এবং করবিন বসকে নিয়ে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড। ৩০ বর্ষী করবিনের হতে পারে এ সিরিজে অভিষেক। চোটে পড়া স্পিনিং অলরাউন্ডার কেশভ মাহারেজ এবং উইয়ান মুল্ডারকে দলে রাখা হয়েছে।

টেস্ট অভিষেকের জন্য ডাক পাওয়া ১৮ বর্ষী কিয়ানা মাপাখার এখনও ওয়ানডেতে অভিষেক হয়নি। এ বছরের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টিতে অভিষেক হয় বাঁহাতি এ পেসারের। এ পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ৩ উইকেট শিকার করেছেন।

করবিন বস প্রোটিয়াদের সাবেক পেসার টারটিউস বসের ছেলে। ৩০ বর্ষী পেসার সাউথ আফ্রিকার হয়ে এবারই প্রথম ডাক পেয়েছেন আন্তর্জাতিক ম্যাচের জন্য। সম্প্রতি সাউথ আফ্রিকা একাদশের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ম্যাচ খেলেছিলেন।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচের আগে গ্রোয়েন চোটে পড়েন মাহারেজ। শেষ মুহুর্তে ওয়ানডে দল থেকে বাদ দিতে হয় তার নাম। মাহারেজ খেলতে না পারলে বাঁহাতি স্পিনার সেথুরান মুত্থুসামি দলের প্রধান কাণ্ডারি হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

ডানহাতি পেস অলরাউন্ডার মুল্ডার শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সময় ডানহাতের মাঝের আঙ্গুল ভেঙ্গে ফেলেছিলেন। তার সেরে উঠার প্রক্রিয়া চলছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে বক্সিংডেতে খেলবেন তিনি।

সাউথ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, সেনুরাম মুত্থুসামি, এইডেন মার্করাম, কেশভ মাহারেজ, ম্যাথিউ ব্রিটজেকে, টনি ডি জর্জি, কাইল ভেরেইন্নে, ড্যান প্যাটারসন, রায়ান রিকেলটন, করবিন বস, কাগিসো রাবাদা, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কিয়ানা মাপাখা, উইয়ান মুল্ডার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তানবসমাপাখামাহারেজমুল্ডারলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT