চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউইদের কাছে চ্যালেঞ্জিং, প্রোটিয়ারা সেরাটা দিতে চান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪১ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে এসেছিল নিউজিল্যান্ড। ‘এ’ গ্রুপের লড়াইয়ে বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে লক্ষ্য পূরণ করেছে কিউইবাহিনী। এবার লক্ষ্য ফাইনালে খেলা। সেমির লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকার। ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে জয় এবং অস্ট্রেলিয়ার সাথে পয়েন্ট ভাগাভাগি করে শেষ চারে খেলা নিশ্চিত করেছে যারা। সেমিতে প্রোটিয়াদের হারানো চ্যালেঞ্জ হিসেবে দেখছে নিউজিল্যান্ড। আর সেরাটা দিয়ে ফাইনালে খেলতে চায় সাউথ আফ্রিকা।

বুধবার লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল তিনটায় গড়াবে লড়াই। জয়ী দল ৯ মার্চ শিরোপা মহারণে দুবাইতে মুখোমুখি হবে ভারতের। প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে তারা।

সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মুখোমুখির দীর্ঘ পরিসংখ্যানের দিকে তাকালে জয়ের পাল্লা ভারি প্রোটিয়াদের। ৭২ ওয়ানডেতে প্রোটিয়াদের ৪২ জয়ের বিপরীতে কিউইরা জিতেছে ২৬টিতে। বাকি ৫ ম্যাচ শেষ হয়েছে ফল ছাড়া। টাই হয়নি কোনো ম্যাচ।

Banglabid

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগে সাউথ আফ্রিকার সঙ্গে ২ বার দেখা হয়েছে নিউজিল্যান্ডের। দুদলেরই জয় একটি করে। ২০০৬ আসরে কিউইরা ৮৭ রানে জিতেছে। ২০০৯ আসরে ৫ উইকেটে জিতেছে প্রোটিয়ারা। প্রতিযোগিতায় নিউজিল্যান্ড ২০০০ সালে চ্যাম্পিয়ন হলেও প্রোটিয়াদের ঝুলিতে কোনো শিরোপা নেই। বিশ্বকাপের পরিসংখ্যানে এগিয়ে নিউজিল্যান্ড। ৯ ম্যাচে তাদের ৬ জয়ের বিপরীতে প্রোটিয়াদের জয় ৩টিতে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে একই মাঠে সাউথ আফ্রিকার মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। সেখানে ৬ উইকেটে জিতেছিল স্যান্টনার বাহিনী। সিরিজের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। দুদলের সর্বশেষ পাঁচ দেখায় ব্ল্যাক ক্যাপসদের জয় ৩টিতে, প্রোটিয়াদের ২টিতে।

সেমিফাইনালে খেলতে নামার আগে প্রোটিয়াদের চ্যালেঞ্জিং বললেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। সঙ্গে জানালেন নিজেদের লক্ষ্যের কথাও। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘টুর্নামেন্টের শুরুতে প্রথম লক্ষ্য ছিল সেমিফাইনালে ওঠা। আমাদের প্রস্তুতি ভালো ছিল এবং আমরা ভালো ক্রিকেট খেলেছি। তাই আমার মনে হয় না, যে কোনো (ম্যাচে জয়ের ধারাবাহিকতা) পরিবর্তনের প্রয়োজন।’

Reneta

‘সাউথ আফ্রিকা দুর্দান্ত দল। তারা ভালো খেলছে, যেমন তারা এই টুর্নামেন্টে সবসময় করে। হ্যাঁ, একটা চ্যালেঞ্জ হতে চলেছে, কিন্তু আমার মনে হয় আমরা যা করছি তা ভালোই ছিল। আমরা অনেক ভালো করছি। স্পষ্টতই, ভারতের বিপক্ষে শেষ খেলাটি ছিল একেবারেই ভিন্ন মাঠে। তাই, আমরা জানি আমাদের এখানে মাঠে অভিজ্ঞতা আছে। আমরা জানি সাউথ আফ্রিকা ভালো খেলছে, কিন্তু আমার মনে হয় এটা অবশ্যই নকআউট। এটা কেবল যারাই খেলতে পারে এবং আশা করি আগামীকাল আমরাই থাকব।’

সাউথ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা শোনালেন সেমিফাইনালে সেরাটা খেলার কথা। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘স্পষ্টতই আমাদের সেরা ক্রিকেট খেলতে চাই, আগামীকাল আসছি। আমরা জানি, নিউজিল্যান্ড অবশ্যই একটি নির্দিষ্ট চ্যালেঞ্জ নিয়ে আসবে এবং আমাদের সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। এটি গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা অবশ্যই এটাকে অনুপাতের বাইরে ফেলব না। এটি সেমিফাইনাল, আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে চাই।’

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন ও উইলিয়াম ও’রোক।

সাউথ আফ্রিকার সম্ভাব্য একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), রায়ান রিকেলটন, রসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও লুনগি এনগিদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫নিউজিল্যান্ডলাহোরলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT