চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজের ২৫৮ রান তাড়া করে রেকর্ড সাউথ আফ্রিকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
সাউথ আফ্রিকার ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেঞ্চুরিয়ানে ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার দ্বিতীয় টি-টুয়েন্টিতে বয়েছিল রানের বন্যা। দুই ইনিংস মিলিয়ে রান সংখ্যা দাঁড়িয়েছিল পাঁচ শতাধিক। ঘরের মাঠে ম্যাচটিতে ক্যারিবীয়দের ২৫৮ রান তাড়া করে রেকর্ড করেছে প্রোটিয়ারা। টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি রান তাড়া করে জয় এটি। এরআগে সার্বিয়ার বিপক্ষে সর্বোচ্চ ২৪৬ রান তাড়া করে জয় পেয়েছিল বুলগেরিয়া।

রোববার টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটে পাঠায় সাউথ আফ্রিকা। নির্ধারিত ওভার শেষে জনসন চার্লসের দ্রুততম শতকের ইনিংসে ৫ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ দাঁড়ায় ২৫৮ রান। জবাবে ব্যাটে নেমে ডি ককের শতক ও রেজা হেন্ডরিকসের ঝড়ো ইনিংসে ৬ উইকেট ও ৭ বল হাতে জয় তুলে নেয় সাউথ আফ্রিকা। এই জয়ে সিরিজে ১-১ সমতা আনলো স্বাগতিক দল।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ওভারেই মাত্র দুই রানে ফেরেন ওপেনার ব্র‌্যান্ডন কিং। দ্বিতীয় উইকেট জুটিতে ১৩৫ রান করেন কাইল মার্স ও জনসন চার্লস। ৫১ রানের ইনিংস খেলে আউট হন মার্স। তিন বল পরেই ফেরেন নিকোলাস পুরান।

Banglabid

রোভম্যান পাওয়েলকে সঙ্গী করে দ্রুততম শতক হাঁকান চার্লস। ৩৯ বলে শতক করে টপকান ক্যারিবীয়দের হয়ে টি-টুয়েন্টিতে সবচেয়ে দ্রুততম শতকের রেকর্ডকে। এরআগে রেকর্ডটি ছিল ক্রিস গেইলের। ৪৭ বলে শতক করেছিলেন তিনি।

৪৬ বলে ১১৮ রান করে ফেরেন চার্লস। চার্লস ফেরার পর রোমারিও শেফার্ডের ১৮ বলে ৪১ রানের ঝড়ো ইনিংসে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ দাঁড়ায় ২৫৮ রান। সাউথ আফ্রিকার হয়ে তিন উইকেট নিয়েছিলেন মার্কো জানসেন। দুটি নিয়েছেন পার্নেল।

জবাবে ব্যাট করতে নেমে ১৫২ রানের জুটি গড়েন দুই ওপেনার ডি কক ও হেন্ডরিকস। ১০.৫ ওভারে ৪৪ বলে ১০০ রানের ইনিংস খেলে ফেরেন ডি কক। ১৮০ রানে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিক দল। ১৯৩ ও ২১৬ রানে আরও দুই উইকেট হারায় প্রোটিয়ারা।

Reneta

এরপর ৬ উইকেট ও সাত বল হাতে রেখেই রেকর্ড রান তাড়া করে দলকে জয়ের নোঙরে পৌঁছান মার্করাম ও হেনরিক ক্লাসেন। মার্করাম ২১ বলে করেছেন ৩৮ রান, হেনরিক ৭ বলে ১৬। উইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন হোল্ডার, স্মিথ, রেইফার ও পাওয়েল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজচার্লসটি-টুয়েন্টিডি ককলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘খুব বেশি দূরে চিন্তা করছি না’— যে কারণে পা মাটিতেই রাখছেন শান্ত

আগস্ট ১৬, ২০২৬

ট্রেনে ‘ব্লেড হাতে হামলা’ করে অভিনেত্রী গ্রেপ্তার, যা জানা গেল

আগস্ট ১৬, ২০২৬

ভূমিকম্পের ৪ দিন পর ধ্বংসস্তূপে মিলল জীবিত ৩ বছরের শিশু

আগস্ট ১৬, ২০২৬

‘বিশ্ব ক্রিকেটকে একটা ভালো বার্তা দিতে পেরেছি’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘দেশে ফিরে সেই সুযোগ পাবেন না শেখ হাসিনা’

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT