টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুটি টেস্ট খেলতে ঢাকায় পৌঁছেছে সাউথ আফ্রিকা। বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রোটিয়াবাহিনী।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২১ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ টেস্টটি।
সফরের জন্য ১৫ সদস্যের দলে তারকা স্পিনার কেশভ মহারাজের পাশাপাশি সেনুরান মুথুস্যামি এবং ড্যান পিটকে রেখে সাউথ আফ্রিকা।
দলে নতুন মুখ ২৫ বর্ষী উইকেটরক্ষক ম্যাথু ব্রিটজকে। প্রোটিয়া জার্সিতে ৮টি টি-টুয়েন্টি খেলেছেন তিনি। পেস ইউনিটে কাগিসো রাবাদার সঙ্গী ড্যান প্যাটারসন ও উইয়ান মুল্ডার।








