আন্তর্জাতিক

সাউথ আফ্রিকায় গোলাগুলিতে নিহত ১৪

সাউথ আফ্রিকায় গোলাগুলির ঘটনায় নিহত ১৪, পুলিশ তদন্ত চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকায় গোলাগুলির ঘটনায় নিহত ১৪, পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে তদন্ত করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার জোহানেসবার্গ নগরীর অদূরে সোয়েটা শহরতলীর একটি বারে  গুলিবিদ্ধ হয়ে ১৪ ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএপি একথা জানায়।

পুলিশ কর্মকর্তা ইলিয়াস মাবেলা বলেন, ‘শনিবার ও রোববারের মধ্যবর্তী সময় রাতে গোলাগুলি সংঘটিত হওয়ার পর স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় আমাদের ফোন করা হয়।’

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে প্রাথমিকভাবে ১২ জনের মৃত্যু নিশ্চিত করে। পরে আহতদের মধ্য থেকে আরও দু’জনের মৃত্যু হয়।

বিষয়:বার সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…