ক্রিকেট

ঐতিহাসিক টেস্টে সাউথ আফ্রিকা দলে ছয় নতুন মুখ

সাউথ আফ্রিকা ক্রিকেট দলের নতুন মুখদের ঐতিহাসিক টেস্টে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকা ক্রিকেট দলের ছয় নতুন খেলোয়াড় ঐতিহাসিক টেস্ট ম্যাচে অংশগ্রহণ করছে, মাঠে প্রস্তুত ও মনোযোগী।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া মেয়েদের বিপক্ষে ইতিহাসের প্রথম টেস্ট খেলতে যাচ্ছে সাউথ আফ্রিকার মেয়েরা। একমাত্র টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে প্রোটিয়ারা। পার্থে হতে যাওয়া এ ম্যাচে প্রোটিয়া দলে অভিষেক হতে যাচ্ছে ছয়জনের।

অভিষিক্ত হতে যাওয়া এ ছয় ক্রিকেটার হলেন- টপঅর্ডার ব্যাটার তাজমিন ব্রিটস ও উইকেটকিপার ব্যাটার মাইকে ডি রিডার। পেসার আয়ন্দা হুলুবি এবং মাসাবাটা ক্লাস। এছাড়া অলরাউন্ডার হিসেবে খেলবেন এলিজ-মারি মার্কস এবং ডেলমি টাকার।

একমাত্র টেস্টে অধিনায়কত্ব করবেন লরা ভলভর্ট। তার সাথে আছেন অভিজ্ঞ মারিজান ক্যপ ও ক্লোয়ে ট্রায়ন। সাউথ আফ্রিকা সবশেষ টেস্ট খেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে ২০২২ সালে। টন্টনে ওই ম্যাচটি ড্র হয়েছিল।

সাউথ আফ্রিকা একাদশ:
লরা ভলভর্ট (অধিনায়ক), অ্যানেকে বোশ, তাজমিন ব্রিটস, নাদিন ডি ক্লার্ক, মাইকে ডি রিডার, আয়ন্দা হুলুবি, সিনালো জাফতা, মারিজান ক্যাপ, মাসাবাটা ক্লাস, সুনে লুইস, এলিজ মারি মার্কস, ননকুলুলেকো ম্লাবা, ক্লো ট্রায়ন, ডেলমি টাকার।

বিষয়:অস্ট্রেলিয়া ইংল্যান্ড পার্থ ব্রিটস ভলভর্ট সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…