ক্রিকেট

খাজার ডাবল সেঞ্চুরিটা করা হয়নি, অস্ট্রেলিয়ার জেতা হয়নি

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান ও ফিল্ডাররা মাঠে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে, একটি ক্রিকেটার দৌড়ে বল ছুঁড়ে ফেলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন, কিন্তু আক্ষেপ হয়ত থেকেই গেছে! ক্যারিয়ারের প্রথম ডাবলের খুব কাছে গিয়েও যে ছুঁয়ে দেখা হয়নি ম্যাজিক ফিগার। তৃতীয় দিনে ব্যাট করতে পারলে আক্ষেপে হয়ত পুড়তে হতো না অজি ওপেনার উসমান খাজাকে। ম্যাচে ফল না হওয়ায় হয়ত আক্ষেপে পুড়েছেন অধিনায়ক প্যাট কামিন্সও। ফলোঅন করেও সাউথ আফ্রিকার সাথে ড্রতেই যে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে।

আলোকস্বল্পতা, বাজে আবহাওয়ায় সম্পূর্ণ খেলা না হওয়া একদিন, অজিদের জেতার আশায় ইনিংস ঘোষণা, বৃষ্টিতে খেলা থেমে থাকায় পাঁচ দিন ঠিকঠাকভাবে খেলতে পারেনি কোনো দলই।

সিডনিতে টসে জেতার পর বাজে আবহাওয়া ও আলোকস্বল্পতায় তিনদিন পেরিয়ে ৪ উইকেটে ৪৭৫ করে ইনিংস ছাড়ে অস্ট্রেলিয়া। তৃতীয় ও চতুর্থ দিন সকাল পর্যন্ত বৃষ্টির কারণে একটি বলও মাঠে না গড়ালে চতুর্থ দিনে ইনিংস ঘোষণা করে তারা। ১৯৫ রানে অপরাজিত থেকে যান খাজা।

চতুর্থ দিন দুপুরে ব্যাটে নেমে ২৫৫ রানে প্রথম ইনিংস শেষ হলে প্রোটিয়াদের ফলোঅন করায় অস্ট্রেলিয়া। সাউথ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৫৩ করেন স্পিনার কেশব মহারাজ।

পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকা ২ উইকেটে ১০৬ রান তোলার পর দিনের খেলা শেষ হয়, ড্র হয় ম্যাচ। পুরো সিরিজে এমন দশায় ছিল সাউথ আফ্রিকার ব্যাটিং লাইনআপ।

ব্রিসবেন ও মেলবোর্নে জিতে আগেই অস্ট্রেলিয়া ২-০তে সিরিজে এগিয়ে ছিল। মেলবোর্নে ডাবল সেঞ্চুরির জন্য সিরিজসেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার।

বিষয়:অস্ট্রেলিয়া উসমান খাজা ক্রিকেট টেস্ট সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…