ক্রিকেট

হোয়াইটওয়াশ এড়াতে পারলেন না জ্যোতিরা

ওয়ানডে সিবিজ

হোয়াইটওয়াশ এড়াতে পারলেন না জ্যোতিরা

অস্ট্রেলিয়ায় মেয়েদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সবকয়টি হেরে হোয়াইটওয়াশ হল বাংলাদেশ। শেষ ম্যাচে ব্যাটিং বিপর্যয় পড়ে টিম টাইগ্রেস। বোলিংয়েও সুবিধা করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। ৮ উইকেটে জিতে সিরিজ শেষ করল অজিরা।

ব্রিসবেনে অ্যালান বোর্ডার ফিল্ডে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান স্বাগতিক অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা। নেমে ৪৯.৫ ওভারে ১৭২ রানে অলআউট হয় জ্যোতির দল। জবাবে ১৬৪ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে অস্ট্রেলিয়া। ২২.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৫ রানে পৌঁছায় তারা।

জবাবে নেমে শুরুটা ধীরে করে স্বাগতিকরা। ওপেনার জর্জিয়া ভল ১১ রানে আউট হন। আরেক ওপেনার বেথ মুনি ফেরেন ২১ রানে। এরপর হাল ধরেন অ্যানাবেল সাদারল্যান্ড এবং এসিল পেরি। তাদের অবিচ্ছিন্ন ১৩৭ রানের জুটিতে ম্যাচ শেষ করে অস্ট্রেলিয়া। সাদারল্যান্ড ৭৪ এবং পেরির ৬৫ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন সুলতানা খাতুন এবং দিশা বিশ্বাস।

এর আগে ব্যাটে নেমে দ্রুত দুই ওপেনার হারায় বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুন ১, শারমিন সুলতানা ৬ রানে ফেরেন। জ্যোতি কেবল ৩ রানে আউট হন। দলের পুঁজি আসে শারমিন আক্তার এবং স্বর্ণা আক্তারের ব্যাটে। শারমিন আক্তার ৯৩ বলে ৫০ করেন। স্বর্ণা করেন ৭১ বলে ৫১। রাবেয়া খান ১৩ এবং দিশা অপরাজিত ১৩ রান করেন।

অজিদের হয়ে মেগান শুট নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন অ্যাশলে গার্ডনার এবং সাদারল্যান্ড। ১টি করে উইকেট নেন পেরি ও অ্যালানা কিং।

বিষয়:অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে বাংলাদেশ মেয়েদের ওয়ানডে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…