সাউথ আফ্রিকায় এইচআইভি ও এইডসের বিস্তার মোকাবিলার উদ্দেশ্যে পরিচালিত কর্মসূচিগুলোতে অর্থায়ন বন্ধ করবে যুক্তরাষ্ট্র।
বিবিসি জানিয়েছে, ৮০ লাখেরও বেশি সাউথ আফ্রিকান এইচআইভি নিয়ে জীবনযাপন করছেন- যা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে সর্বোচ্চ।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সিদ্ধান্তকে শ্বেতাঙ্গ-সংখ্যালঘু আফ্রিকান সম্প্রদায়কে সুরক্ষা দিতে সাউথ আফ্রিকার কথিত ব্যর্থতার সঙ্গে যুক্ত করেছে বলে মনে হচ্ছে।
যদিও দেশটি সরকার এমন অভিযোগ বারবার প্রত্যাখ্যান করে আসছে। সাউথ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাদের এই সিদ্ধান্তের বিষয়ে কিছু জানানো হয়নি।
হোয়াইট হাউস বলছে, এমন অন্যায় ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে সাউথ আফ্রিকাকে আর কোনো সহায়তা প্রদান করা হবে না।
২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ভাইরাস মোকাবিলায় দেশটিকে প্রেসিডেন্টস ইমার্জেন্সি ফান্ড ফর এইডস রিলিফ (পেপফার)-এর মাধ্যমে বছরে প্রায় ৪০০ মিলিয়ন ডলার সাহায্য দিয়ে আসছিল।







