ক্রিকেট

সৌম্য ব্যাট করতে পারবেন না, বদলি তামিম

বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের তামিম ইকবাল ব্যাট হাতে প্রস্তুত, মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ম্যাচের ৪৯তম ওভারের শেষ বল। শরিফুল ইসলামের বলে জানিথ লিয়ানেগের শটে বল ডিপ মিডউইকেট দিয়ে যাচ্ছিল বাউন্ডারির দিকে। ফিল্ডিংয়ে সেই দিকে ছিলেন সৌম্য সরকার। অনেকটা দৌড়ে এসে চার ঠেকানোর চেষ্টায় বাউন্ডারির বাইরে বাজেভাবে পড়ে যান টাইগার ওপেনার।

তখন মাঠে কিছুটা চিকিৎসা নিয়ে ফিজিওর সাথে খোঁড়াতে খোঁড়াতে ফিল্ডিং ছেড়ে যান সৌম্য। সেই চোট তাকে ব্যাট করতে দিলো না। তার কনকাশন সাব হিসেবে এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেন করতে নেমেছেন তানজিদ হাসান তামিম।

এর আগে চট্টগ্রামে ঘাসের উইকেটের চ্যালেঞ্জে ব্যাট করতে নেমে অন্যদের যাওয়া-আসার মিছিলে ব্যতিক্রম ছিলেন একজন- জানিথ লিয়ানেগে। স্রোতের বিপরীতে ছুটে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে এনে দিয়েছেন ২৩৫ রানের মাঝারি পুঁজি। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২৩৬ রান।

সোমবার সকালে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে ১-১এ সমতায় দুদল। সিরিজের শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।

বিষয়:চট্টগ্রাম তামিম বাংলাদেশ বিজয় লিয়ানেগে শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…