বিয়ে ভাঙছে জো জোনাস ও ‘গেম অফ থ্রোন্স’ খ্যাত তারকা অভিনেত্রী সোফি টার্নারের, গেল কয়েক সপ্তাহ জুড়ে এমন খবরেই সয়লাব সকল সংবাদমাধ্যম। জানা গেছে, সম্পর্কে তিক্ততার কারণেই নাকি বিবাহবিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন জো। তবে তাদের এই বিচ্ছেদের জেরে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে তাদের দুই কন্যা উইলা ও ডি।
বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্যে ইতোমধ্যেই সন্তানদের নিয়ে রীতিমতো টানাটানি শুরু হয়েছে জো ও সোফির মধ্যে। দিন কয়েক আগেই শোনা গিয়েছিল, দুই সন্তানকে আটকে রাখার অভিযোগে জো এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছেন সোফি। এখন খবর, জো ও সোফির দুই সন্তান কোথায় থাকবে তা নিয়ে এক প্রকার সিদ্ধান্তে পৌঁছেছে আদালত। যে সিদ্ধান্তে নাকি সম্মতি জানিয়েছেন প্রাক্তন যুগলও।
জানা গেছে, আপাতত আমেরিকার নিউ ইয়র্ক ও তার আশপাশেই জো ও সোফির দুই সন্তানকে রাখার পরামর্শ দিয়েছেন আদালত।
নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড, হাডসন ভ্যালির মতো কোন একটি জায়গায় থাকতে পারে তারা। আদালতের এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন জো ও সোফিও। এই নির্দেশ অমান্য করলে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে কড়া পদক্ষেপ করতে পারে আদালত, সেই হুঁশিয়ারিও এখনও থেকেই দিয়ে রেখেছেন বিচারক। এমনকি, পরিস্থিতি বিবেচনা করে জো ও সোফির থেকে সন্তানদের দূরে রাখার সিদ্ধান্তও নিতে পারে আদালত।
বছর চারেক আগে ২০১৯ সালে লাসভেগাসে জো জোনাস বিয়ে করেছিলেন সোফি টার্নারকে। এরপর ২০২০ সালে প্রথম কন্যাসন্তানের জন্ম দেন সোফি। তারপরে ২০২২ সালে এই দম্পতির কোলে আসে দ্বিতীয় কন্যাসন্তান। বিচ্ছেদের পর দুই সন্তান কার কাছে থাকবে তা নিয়েই ঝামেলা শুরু হয় জো ও সোফির মধ্যে। জো আমেরিকার নাগরিক হলেও সোফি আদতে ইংল্যান্ডের বাসিন্দা। জো এর সঙ্গে বিয়ের পর সোফি আমেরিকায় এলেও বার বার দেশের টানে ইংল্যান্ডে ফিরেছেন। তার দুই মেয়ে ইংল্যান্ডে বড় হোক, এমনটাই চান সোফি।
এদিকে জো নাছোড়বান্দা। তার দাবি, তাদের দুই সন্তানের জন্ম আমেরিকায়। আমেরিকান নাগরিক হিসাবে তারা সেখানেই বড় হবে, এই যুক্তিতে চাপ দিতে থাকেন জো। জো এর বিরুদ্ধে সোফি অভিযোগ করেন, দুই মেয়ের পাসপোর্ট নাকি লুকিয়ে রেখেছেন জো, যেন সন্তানদের ইংল্যান্ডে নিয়ে যেতে না পারেন অভিনেত্রী। সন্তানদের উপর যেন তাদের মা-বাবার এই তিক্ত বিচ্ছেদ প্রক্রিয়ার প্রভাব না পড়ে, সে কথা মাথায় রেখে জো ও সোফিকে ‘পেরেন্টিং ক্লাস’-এ যাওয়ার পরামর্শ দিয়েছিলেন বিচারক।
সূত্র: হিন্দুস্থান টাইমস








