চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহামারীর ধকল সামলে বক্স অফিস মাত করলো ‘সূর্যবংশী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২১
বিনোদন
A A

অতিমারি কাটিয়ে বেশ কিছুদিন হলো খুলে দেয়া হয়েছে ভারতীয় সিনেমা হল। প্রতীক্ষিত সিনেমাগুলোও একে একে মুক্তি দেয়া হচ্ছিলো। কিন্তু বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হচ্ছিলো সেইসব ছবি!

কিন্তু এবার বেশ দাপটই দেখালো অক্ষয় কুমার অভিনীত রোহিত শেঠির ছবি ‘সূর্যবংশী’। মুক্তির প্রথম দিনেই ছবিটি বক্স অফিসে সাম্প্রতিক সবচেয়ে বেশি আয় করে! যার ফলে অতিমারির পর বলিউড সংশ্লিষ্টদের জন্য এই ছবিটি আশার সঞ্চার করছে!

শুক্রবার (৫ নভেম্বর) ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পায় বহুল প্রতীক্ষিত এই ছবিটি। তবে করোনা পরবর্তী এই পরিস্থিতিতে ছবিটির আয় কেমন হতে পারে তা নিয়ে মুক্তির আগে থেকেই সন্দিহান ছিলেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

ছবিটি মুক্তির আগেই ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষকরা ধারণা করেছিলেন, মুক্তির প্রথম দিনে অক্ষয় অভিনীত ‘সূর্যবংশী’ ছবিটির আয় দাঁড়াতে পারে ২০ কোটি রুপি! তবে সবাইকে চমকে দিয়ে দীপাবলির সময়ে মুক্তি পাওয়া ‘সূর্যবংশী’ প্রথম দিনে আয় করেছে সাড়ে  ২৬ কোটি রুপি! যা ভারতে  করোনার বর্তমান এই পরিস্থিতিতে প্রথমদিনের আয়ের দিক থেকে সবচেয়ে এগিয়ে।

এদিকে অক্ষয়ের ‘সূর্যবংশী’ মুক্তির দিন ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হলিউড ছবি ‘ইটারনালস’। যার ফলে চলচ্চিত্র বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন করোনা পরিস্থিতির পাশাপাশি ‘ইটারনালস’ এর কারণেও  ‘সূর্যবংশী’র আয়ে প্রভাব পড়তে পারে। তবে এমন কিছুই হয়নি।

বিশ্বজুড়ে ৬৬টা দেশের মোট ১৩০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘সূর্যবংশী’। যদিও ভারতে কতগুলো স্ক্রিনে চলছে এই ছবি তা এখনও বাণিজ্য বিশেষজ্ঞরা জানাননি।

Reneta

গত বছরের ২৪ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল ‘সূর্যবংশী’ ছবিটি। কিন্তু করোনার জেরে তা পিছিয়ে যায়। অতঃপর ওটিটি প্লাটফর্মে মুক্তির সিদ্ধান্ত নিলেও সেটি থেকে সরে আসেন পরিচালক রোহিত শেঠি। কারণ ছবিটির মুক্তির জন্য প্রেক্ষাগৃহকেই উপযুক্ত মনে করেন এই পরিচালক।

ছবিতে অক্ষয় ছাড়াও আছেন রণবীর সিং, ক্যাটরিনা কাইফ, অজয় দেবগণের মতো অভিনেতারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয়অক্ষয় কুমারঅজয় দেবগণঅভিনয়আয়ক্যাটরিনা কাইফবক্স অফিসবলিউডরণবীর সিংরোহিত শেঠিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জুন ৩০, ২০২৬

ঢাকায় রক-মেটালের মহাযজ্ঞ, অর্থহীন-আর্টসেলসহ এক মঞ্চে ৮ ব্যান্ড

জুন ৩০, ২০২৬

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT