চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধ বাবা-মাকে পিটিয়ে বাড়িছাড়া করার অভিযোগ ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে

এটিএম সামসুজ্জোহা এটিএম সামসুজ্জোহা
৩:১৮ অপরাহ্ণ ২১, জুন ২০২৬
জনপদ, ঠাকুরগাঁও
A A

​ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃদ্ধ বাবা ও মাকে নির্মমভাবে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাদেরই ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে।

শনিবার (২০ জুন) এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী বৃদ্ধ বাবা মো. তসির উদ্দিন (৬৫) রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ধর্মগড় ইউনিয়নের কুলবাড়ী গ্রামের বাসিন্দা বৃদ্ধ তসির উদ্দিনের ওপর দীর্ঘদিন ধরেই তার বড় ছেলে মো. মকবুল (৪৫), পুত্রবধূ মোছা. আমেনা খাতুন (৩৫) এবং আরেক পুত্রবধূ মোছা. আনু (২৮)  নির্যাতন চালিয়ে আসছিলেন। অভিযুক্তরা প্রায়শই বৃদ্ধ বাবা ও তার স্ত্রীকে মারধর করতেন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিতেন।

ভুক্তভোগী বাবা তসির উদ্দিন অভিযোগ করে বলেন, “ওরা আমাদের শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করেছে। শুধু তাই নয়, লোকজনের সামনে হুমকি দিয়ে বলেছে যে, সুযোগ পেলে খাবারে বিষ মিশিয়ে আমাদের মেরে ফেলবে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

​স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ জুন দুপুরে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা বৃদ্ধ তসির উদ্দিন ও তার স্ত্রীর ওপর চড়াও হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, পুত্রবধূ আনুর হুকুমে অন্য আসামিরা বৃদ্ধা মাকে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

একপর্যায়ে পুত্রবধূ আনু বৃদ্ধা শাশুড়ির গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় এবং অপর পুত্রবধূ আমেনা খাতুন শাশুড়ির চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে। এ সময় তসির উদ্দিন তার স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়।

Reneta

​পরে তাদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশী মোছা. হাসেনা বেগমসহ অন্য প্রতিবেশীরা এগিয়ে এসে ভুক্তভোগী দম্পতিকে উদ্ধার করেন।

প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা প্রকাশ্যেই হুমকি দিয়ে বলে, ভবিষ্যতে সুযোগ পেলে তারা এই বৃদ্ধ দম্পতিকে খাবারে বিষ মিশিয়ে কিংবা অন্য উপায়ে খুন করে লাশ গুম করে ফেলবে। বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে এই বৃদ্ধ দম্পতি নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র যাযাবরের মতো আশ্রয় নিয়েছেন।

​এই বিষয়ে রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, বৃদ্ধ বাবার পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঠাকুরগাঁওনির্যাতনবৃদ্ধ দম্পতিবৃদ্ধ বাবা-মা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিদের বিপক্ষে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, আছেন বিখ্যাত অভিনেতা-সাংবাদিকও

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা: সাবেক এমপিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই ২৬, ২০২৬

পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে সেনাসদস্যদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT