বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

সোনিয়া গান্ধী এক সাক্ষাৎকারে বসে আছেন, পেছনে বইয়ের আলমারি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
গতকাল সন্ধ্যায় দিল্লীর গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বুকে ব্যথা শুরু হলে তাকে হাসপাতালে নেয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সোনিয়া গান্ধীর বুকে সংক্রমণ থেকে ব্যথা শুরু হয়ে। কিছুক্ষণ ব্যথা ছিলো। তারপরও নিয়মিত পরীক্ষার জন্য সোনিয়া গান্ধীকে ভর্তি করানো হয়।
কংগ্রেস নেত্রীর কাশ্মীরে দলীয় সফর থেকে ফেরার কয়েক দিন পরই অসুস্থ বোধ করলেন ৭৬ বছর বয়সী সোনিয়া গান্ধী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






