বাংলাদেশ

সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন চলাচল সাময়িক বন্ধ

সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতের সময় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে, ঘটনাস্থলে লোকজন জড়ো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গতকাল চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনা কবলিত হওয়ার কারণে আজ ১৭ এপ্রিল ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চলাচল করবে না।

ঢাকা থেকে চট্টগ্রামগামী ৭৮৮ সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি নতুন রেক প্রস্তুত করে ১৯ এপ্রিল সকাল ৮টায় ঢাকা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। পরিবর্তিত তারিখে যাত্রা করতে আগ্রহীদেরকে ওইদিন সকাল ৮টার আগে ঢাকা স্টেশনে উপস্থিত থাকতে হবে। যেসব যাত্রী যাত্রা বাতিল করতে চান, তারা অনলাইনের মাধ্যমেই টিকিট রিফান্ড করতে পারবেন বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

গতকাল ১৬ এপ্রিল সন্ধ্যা ৬:৩৫ মিনিটে হাসানপুর স্টেশনে অনাকাংখিতভাবে দুর্ঘটনায় পতিত হওয়ার কারণে ট্রেনটির সাতটি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত কোচগুলি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় আজ ও আগামীকাল ট্রেনটি পরিচালনা করা সম্ভব হচ্ছে না। ঈদে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ঘরমূখী যাত্রীদের অসুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

বিষয়:ট্রেন দুর্ঘটনা বাংলাদেশ রেলওয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…