চট্টগ্রাম

মাকে গুলি করে হত্যা করল ছেলে

স্মার্ট যুবক হাসিমুখে, বাংলা সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক হাসিমুখে, পটভূমিতে বাংলা সংবাদ পোর্টালের পোস্টার ও লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র সামশুল আলম মাষ্টারের স্ত্রী জেসমিন আক্তারকে গুলি করে হত্যা করেছে ছেলে মাইনুল হাসান।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের পটিয়া পৌরসভার সবজার পাড়ায় নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।

পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জায়গা জমি ও ব্যাংকের জমানো টাকা নিয়ে বিরোধের জেরে গুলি করে ছেলে মাকে হত্যা করে পালিয়ে যায়। বাড়ির একটি কক্ষ থেকে একটি পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ছেলে মাইনুল হাসান পলাতক রয়েছে বলেও জানান তিনি।

 

বিষয়:গুলি করে হত্যা ছেলের হাতে মা খুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…