আন্তর্জাতিক

সম্পত্তির জন্য বাবাকে হত্যা করলো সন্তান

অভিযোগের দৃশ্য, একজন ব্যক্তি অন্যজনের উপর আঘাত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি অন্যজনের উপর আঘাত করছে, একটি প্রবেশদ্বার ও দরজা দেখা যাচ্ছে, ঘটনাস্থলের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পারিবারিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভারতের তামিলনাড়ুতে ৬৫ বছর বয়সী বাবাকে কিল-ঘুষি মেরে রক্তাক্ত করে হত্যা করল ছেলে। নিহত পিতার নাম কুলন্ধাইভেলু (৬৫) ও হত্যাকারী ছেলের নাম সন্তোষ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা যায়, ছেলে সন্তোষ বারবার তার বাবার মুখে কিল-ঘুষি মারছে, রক্তাক্ত করছে, বাবা ভেঙে পড়েছে। মারধর দেখে পরিবারের অন্য সদস্যরা সন্তোষকে থামানোর চেষ্টা করলেও ক্ষুব্ধ ছেলে বারবার বাবাকে মারধর করতে থাকে। অবশেষ গত ১৮ এপ্রিল মারা যান তিনি।

কুলান্ধাইভেলুর একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ছিলেন। তার মৃত্যুর পর তার পরিবার ‍পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছিল। পুলিশ তদন্ত করছে বলে জানা যায়।

বিষয়:ভারতের তামিলনাড়ু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…