চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিহতদের পরিবারকে ২০ লাখ রুপি করে দিবেন বিজয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
জনসমাগমের মধ্যে বক্তা ভাষণ দিচ্ছেন, প্রচুর মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের শনিবারের জনসভায় পদদলিত হয়ে ইতোমধ্যেই ৩৯ জন প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বহু আহত।

ইতোমধ্যেই এক আবেগঘন টুইটে শোক প্রকাশ করেছেন বিজয়। তিনি লেখেন, “আমার হৃদয় ভেঙে গেছে। আমি গভীর শোকে স্তব্ধ। কারুরে প্রাণ হারানো ভাই-বোনদের পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

মৃতদের পরিবারকে অর্থনৈতিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে থালাপতি বিজয় বলেন, “এটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। যতই সান্ত্বনার কথা বলুক না কেন, প্রিয়জন হারানোর যন্ত্রণা সহ্য করা যায় না। তবু আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে, আমি প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারের জন্য ২০ লাখ রুপি এবং আহত ব্যক্তিদের জন্য ২ লাখ রুপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

অর্থ কখনো জীবনের মূল্য হতে পারে না। তবু অর্থনৈতিক সহযোগিতার কারণ ব্যাখ্যা করে বিজয় বলেন, “এই অর্থ কোনোভাবেই এই দুঃখের ভার হালকা করতে পারবে না, তবে এই মুহূর্তে আপনাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য বলে মনে করছি।”

এর আগেও গত ২১ আগস্ট মাদুরাই জেলার পারাপাথিতে তামিলাগা ভেটরি কাজাগমের জনসভায় যোগ দেন সুপারস্টার বিজয়। তাকে দেখতে ভিড় জমিয়েছিলেন লাখ লাখ মানুষ। উৎসাহী কয়েকজন র‌্যাম্পে উঠে পড়েন। তাদের ধাক্কা দিয়ে র‌্যাম্প থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠে বিজয়ের দেহরক্ষীদের বিরুদ্ধে। পরে তা মামলা পর্যন্ত গড়ায়। –ইন্ডিয়া টুডে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাথালাপতি বিজয়ভারতের তামিলনাড়ুরাজনীতিবিদলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT