নীলফামারীর কিশোরগঞ্জে বৃদ্ধা মাকে হত্যা করে নিজের ঘরের মেঝেতে মাটিচাপা দেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত ছেলে মাজহারুল আনোয়ার জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার মাত্র ২৩ দিনের মাথায় ঢাকার নবীনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। মায়ের সঙ্গে প্রায়ই ঝগড়া, গালিগালাজ আর মারধরের অভিযোগ ছিল আগেই। সেই ছেলেই শেষ পর্যন্ত মাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা করেছে কি না, তা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল পুরো এলাকায়। নীলফামারীর কিশোরগঞ্জের সেই আলোচিত হত্যাকাণ্ডে পলাতক অভিযুক্ত মাজহারুল আনোয়ার জুয়েলকে অবশেষে ঢাকার নবীনগর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।






