ফুটবল

‘মাঝে মাঝে স্বপ্নপূরণের জন্য অপেক্ষা করতে হয়’

ফুটবল খেলোয়াড় মাঠে প্রশংসা করছেন, বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল খেলোয়াড় মাঠে প্রশংসা করছেন, বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ম্যাচের শেষদিকে এসে দারুণ সুযোগ পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, ফাঁকা পোস্ট পেয়েও বল জালে পাঠাতে পারেননি। হতাশা ফুটে ওঠে চোখে-মুখে। শেষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে তার দল আল-নাসের। এশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষা ছাড়া কিছুই করার নেই রোনালদোর।

সৌদি আরবের জেদ্দায় বুধবার রাতে শেষ চারের লড়াইয়ে জাপানের ক্লাব কাওয়াসাকি ফ্রন্টেলের সঙ্গে ৩-২তে হেরে বিদায় নিয়েছে রোনালদো-মানেদের দল। মাঠের লড়াই ও বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য ছিল আল নাসেরের। ফিনিশিংয়ে সে তুলনায় সফল হতে পারেনি তারা।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লিখেছেন, ‘মাঝে মাঝে স্বপ্নপূরণের জন্য অপেক্ষা করতে হয়। এই দল এবং মাঠে আমরা যা কিছু দিয়েছি, তার জন্য আমি গর্বিত। আমাদের উপর বিশ্বাস রাখা এবং প্রতিটি পদক্ষেপে পাশে থাকা সকল ভক্ত-সমর্থকদের জানাই ধন্যবাদ। আপনাদের সমর্থনই আমাদের বিশ্ব।’

শনিবার ফাইনালে কাওয়াসাকি মুখোমুখি হবে আরেক সৌদি ক্লাব আল-আহলির, যেখানে দুদলই প্রথমবারের মতো এশিয়ান শ্রেষ্ঠত্বের স্বপ্ন দেখছে।

বিষয়:আল-নাসের মানে রোনালদো সৌদি প্রো লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…