চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কখনও ডাক্তার, কখনও ইঞ্জিনিয়ার সেজে ১৫ নারীকে বিয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

কখনও ডাক্তার, কখনও ইঞ্জিনিয়ার সেজে প্রতিষ্ঠিত ১৫ জন নারীকে বিয়ে করেছিলেন মহেশ কেবি নায়ক নামে এক যুবক। বিয়ের পর ওইসব নারীদের গয়না ও টাকা নিয়ে ওই যুবক পালিয়ে যেতেন বলে জানা গেছে।

অভিযুক্ত মহেশ কেবি নায়ক ভারতের বেঙ্গালুরুর বনশঙ্করির বাসিন্দা। গতকাল রবিবার (৯ জুলাই) তাকে গ্রেপ্তার করে দক্ষিণ ভারতের মাইসুরু জেলা পুলিশ।

জানা যায়, ২০১৪ সাল থেকে ১৫ জন মহিলাকে বিয়ে করেছেন মহেশ। তারপর তাদের টাকা, গয়না নিয়ে পালিয়েছেন তিনি। চলতি বছরের শুরুতে মাইসুরুতে এক ইঞ্জিনিয়ার তরুণীকে বিয়ে করেন মহেশ। তিনি মহেশের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। ওই তরুণীর পাশাপাশি আরও এক মহিলাও মহেশের বিরুদ্ধে অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে মহেশের খোঁজ শুরু করে পুলিশ।

ভারতীয় বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজার সুত্রে আরও জানা যায়, বিয়ের জন্য একটি অনলাইন সাইটে ভুয়া প্রোফাইল খুলেছিলেন মহেশ। কখনও তিনি নিজেকে ডাক্তার, কখনও ইঞ্জিনিয়ার বলে পরিচয় দিতেন। যখন ডাক্তার বলতেন নিজেকে, তখন টুমকুরুতে ভুয়া ক্লিনিক খুলেছিলেন। একজন নার্সও নিয়োগ করেছিলেন। অনেকেই মহেশের ফাঁদে পা দিতেন। তবে অনেকের মনে তার ভুল ইংরেজি নিয়ে প্রশ্ন দেখা দিত। তখন তারা সরে যেতেন।

পুলিশ জানিয়েছে, মহেশের ১৫ জন স্ত্রী এবং চার সন্তানও রয়েছে মহেশের। বিয়ের কছুদিন পর থেকে আর তাদের সঙ্গে কখনওই দেখা করতেন না মহেশ। অনেক মহিলাই সামাজিক লজ্জার খাতিরে বিষয়টি পুলিশকে জানাননি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

কয়েক সেন্টিমিটারের ব্যবধান, বড় আক্ষেপ সেনেসির

জুলাই ২৪, ২০২৬

‘সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি’

জুলাই ২৪, ২০২৬

নিয়মবহির্ভূত বহুতল ভবন নির্মাণ হওয়ায় সিরাজগঞ্জে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

জুলাই ২৪, ২০২৬

আগাম ফলন ও উন্নত আঁশ, বিনা তোষাপাট ১ এ ঝুঁকছেন কৃষক

জুলাই ২৪, ২০২৬

আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT