বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমমনা দলগুলোর নিজেদের মধ্যে বিভেদে আওয়ামী লীগের অপকর্ম আমরা ভুলে যাচ্ছি। এর ফলে পতিত স্বৈরাচার সরকারের দোসররা সুযোগ পেয়ে যেতে পারে।
বুধবার (১৮ জুন) বিএনপি’র সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির ঢাকা মহানগর উত্তর এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
মির্জা ফখরুল আরও বলেন, সবাই আওয়ামী লীগকে বাদ দিয়েছে। আমরাও আওয়ামী লীগকে বাদ দিয়েছি। তবে যারা ভালো মানুষ তাদের বাদ দেব না।
নির্বাচনের তারিখ বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ড. ইউনূস-তারেক রহমান বৈঠকে নির্বাচনের সময় ঠিক হওয়ায় তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। তবে কারও কারও তা পছন্দ হয়নি। তাই নারাজ হয়ে গতকাল একটি দল ঐকমত্য কমিশনের বৈঠকে হাজির হয়নি।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি চায় দেশের মানুষ তার ন্যয্য অধিকার ফিরে পাক, আইনের শাসন প্রতিষ্ঠা হোক। তাই দলেন নেতা-কর্মীদের আরও সজাগ থাকতে হবে।







