এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’-সাচিন। গবেষণা, উদ্ভাবন, নীতি-নির্ধারণ এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে টেকসই উন্নয়নের নতুন পথ তৈরি করাই সংগঠনটির মূল লক্ষ্য। বক্তারা বলেছেন, পরিবেশ দূষণের এই সময়ে বর্জ্য কমিয়ে সম্পদ পুনর্ব্যবহারের ধারণা এখন সময়ের দাবি। তারা বলছেন, বিশ্ব যখন জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জে লড়ছে, তখন এমন উদ্যোগ জাতিসংঘের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে।








